Tuesday, April 7, 2026
বাড়িখবররাজ্যবিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীতে ওয়াকথন আয়োজিত

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীতে ওয়াকথন আয়োজিত

স্বাস্থ্যের জন্য বিজ্ঞানকে পাশে নিয়ে সবাইকে একসাথে দাঁড়ানোর বার্তায় মঙ্গলবার রাজ্যেও উদযাপিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস ।এই উপলক্ষে রাজধানীতে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স এবং ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্ট এর যৌথ উদযোগে ওয়াকথন সংঘটিত করা হয় ।পদ যাত্রাটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

১৯৪৮ সালের এই দিনেই বিশ্ববাসীর স্বাস্থ্য সুরক্ষায় গঠিত হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।এই ঘটনাকে স্মরণে রাখতে প্রতিবছর এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় ।মঙ্গলবার সারা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যেও বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় ।এই উপলক্ষে রাজধানীতে একটি পদযাত্রার আয়োজন করা হয় ।ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স এবং ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত এই পদযাত্রাটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় ।এর সূচনা করেন ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স -এর অধ্যাপক ডাক্তার স্বরূপ দত্ত ।এদিন তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনের গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য