Saturday, April 4, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদ১০ হাজার ভোটে জয়ী হবেন ১২ রামচন্দ্র ঘাটের বিজেপি দলের প্রার্থী ডেবিট...

১০ হাজার ভোটে জয়ী হবেন ১২ রামচন্দ্র ঘাটের বিজেপি দলের প্রার্থী ডেবিট দেববর্মা তেমনটাই উক্তি করলেন রতনপুর বাজার সভায়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা এপ্রিল…. আসন্ন এ ডি সি নির্বাচনে ১২ নং আসন রামচন্দ্রঘাট এলাকা থেকে দশ হাজার ভোটে জয়ী হবেন বলে দাবি করলেন বিজেপি দলের প্রার্থী ডেভিড দেববর্মা শনিবার দুপুরে খোয়াই রতনপুর এলাকায় বজায় সভায় বক্তব্য রাখতে গিয়ে একথাটি বললেন।এ ডি সির নির্বাচনকে সামনে রেখে ১২ রামচন্দ্র ঘাট আসনে বিজেপি দলের প্রার্থী ডেবিট দেববর্মার সমর্থনে খোয়াই রতনপুর বাজারে শনিবার দুপুরে এক বাজার সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রার্থী ডেবিট দেববর্মা , নমিতা দেববর্মা, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন শাওতাল, রামচন্দ্র ঘাট মন্ডল সভাপতি কিশোর দেববর্মা, সঞ্জিত দেববর্মা,খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।রতন পুর বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি দলের প্রার্থী ডেবিট দেববর্মা বলেন এ ডি সিতে গত পাঁচ বছরে কোন কাজ হয়নি,এই এলাকায় নিকু বানিজ্য নিয়ে মথার কর্মীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। অন্যদিকে এলাকার বিধায়ক রনজিৎ দেববর্মা শুধু হুমকি ধমকি দিয়ে প্রচার করছে যা কোন কাজে আসবে না।এই ধরনের হুমকি তারাও দিতে পারে কিন্তু এই বিজেপি দল কাউকে ব্যাক্তিগত ভাবে আক্রমণ করে না। তাছাড়া মথা দলের পক্ষ থেকে স্থানীয় প্রার্থী দিতে পারেনি এই ভয়ে যদি হেরে যায়।তাই বহিরাগত এক জনকে প্রার্থী হিসেবে নির্বাচনে দাড় করিয়েছেন। তাছাড়া তিনি এও বলেন এই এলাকায় কোন ধরনের উন্নয়ন করতে পারেনি তারা গত দিনে।তাই বিজেপি দলের প্রার্থী ডেবিট দেববর্মা আপামোর ভোটারদের কাছে আর্জি জানান যেন তাকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করেন। এক সাক্ষাৎকারে তিনি এও বলেন নির্বাচনে প্রচুর সংখ্যক ভোটার বিজেপি দলে যোগদান করেছেন।ইতি মধ্যে ৪ হাজারের বেশি মানুষ এই দলে যোগদান করেছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই আরও কয়েক হাজারের ওপর ভোটার বিজেপি দলে যোগদান করবেন। বলে জানান। এছাড়া তিনি এলাকার বিধায়ক রনজিৎ দেববর্মা বিষয়ে মুখ খুললেন সাংবাদিকদের এক প্রশ্নে। তিনি বলেন বিধায়ক রনজিৎ দেববর্মা নিজেকে টাইগার বলে আক্ষা দেন।অথচ নিজের এলাকার ভোটারদের একটি ঘর তৈরি করে দেওয়ার সামর্থ হয়নি বিগত তিন বছরে, আর নিজেকে টাইগার বলে প্রচার করে থাকেন এ কেমন ধরনের টাইগার। আর টাইগার বলবে না কেন একটা সময় তিনি এটি টি এফ দলের সুপ্রিমো ছিলেন। অর্থাৎ এই দলটিকে টাইগার বলে আখ্যায়িত করা হয়। সেই সুবাদে তিনি টাইগার, অথচ রাজ্যের মানুষ জানেন এই এটি টি এফ দলে থাকাকালীন সময়ে রাজ্যের সাধারণ নাগরিকদের কিভাবে নির্মমভাবে হত্যা করেছিলেন যার ক্ষোব এখনো সাধারন মানুষের মধ্যে রয়েছে। রাজ্যের মানুষকে এইভাবে হত্যা করার কারণে রাত্রিকালীন সময়ে তিনি এই এলাকায় থাকেন না ,প্রাণভয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। এবং উনার মথা দলের প্রার্থী ও দিয়েছেন একজন বহিরাগতকে। এলাকার এম ডি সি ও বহিরাগত তাহলে কি দাঁড়ালো মথার প্রার্থী
যদি এই নির্বাচনের জয়ী হয় তাহলে তাদের সাথে দেখা করতে যেতে হবে খুমলুঙ্গে। তাহলে আপনারা কি চান আপনাদের কোন সুবিধা অসুবিধা অথবা দাবী দেওয়ার জন্য সেই খুমলুঙ্গে গিয়ে নেতাদের জন্য ধরনা দিয়ে বসে থাকতে হবে। নাকি স্থানীয় নিজেদের ঘরের ছেলেকে জয়যুক্ত করবেন সেই বিষয়ে চিন্তা করার সময় এসেছে। শুধু তাই না তিপরা মাথা দলের কার্যকলাপে অনেকে অসন্তোষ প্রকাশ করছেন। এবং উনার সাথে সময় সময়ে যোগাযোগ রেখে চলেছেন, তারা চাইছে না মথা দলে থাকতে। কারণ যে দলের কোন নীতি আদর্শ নেই সেই দলের থেকে তাদের কোন লাভ হবে না বলে অনেক মথার সমর্থকরা ডেবিটকে জানিয়েছেন বলে তিনি জানান। পাশাপাশি তিনি প্রতিনিয়ত নিজ এলাকার বিভিন্ন বাড়ি ঘড়ে প্রচার চালাচ্ছেন সেখান থেকেও বিপুল পরিমাণে সমর্থন পাচ্ছেন বলেও এক সাক্ষাৎকারে তিনি জানান। তিনি এও বলেন নিজ দলসহ বিরোধী দলের ভোটার এবং কর্মীরাও চাইছেন নির্বাচনে বিজেপি দল ক্ষমতায় আসুক এই আসন থেকে।এর জন্য বিজেপি দলে যোগদান করার জন্য তিনি সবাইকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন যদি এলাকাকে উন্নত করতে হয় তাহলে বিজিবি দলের হাতকে শক্ত করতে হবে এর জন্য দরকার সবার একত্র সহযোগিতা।এবং নির্বাচনের ফলাফলে ডেবিট দেববর্মা ১০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন বলেও জানান। পাশাপাশি অনেক মানুষ তাকে সমর্থন করছে বলেও জানান তিনি। এছাড়াও এই দিন তিনি নিজ কেন্দ্র এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি প্রচার করেন এবং বুথ অফিস উদ্বোধন করেন বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য