Thursday, April 2, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএ ডি সির নির্বাচনকে সান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে ধলাই ও খোয়াই জেলার...

এ ডি সির নির্বাচনকে সান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে ধলাই ও খোয়াই জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন ডি জি অনুরাগ ধ্যানকর।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা এপ্রিল….. আগামী ১২ ই এপ্রিল হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন।এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১ টায় খোয়াই জেলা পুলিশ সুপার অফিসে রাজ্যের পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর এক প্রশাসনিক বৈঠক করেন ।এই বৈঠক ডি জি ছারা উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস,ধলাই পুলিশ সুপার রাসকিখেস দেসাই ,টি এস আর এর কমান্ডেন্ট, পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা।আসন্ন ১২ তারিখ নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা এবং ধলাই জেলা পুলিশ সুপার সহ পুলিশের অন্যান্য আধিকারিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।এই বিষয়ে রাজ্য পুলিশের মহান নির্দেশক অনুরাগ ধ্যানকর জানান ধলাই ও খোয়াই জেলার দুই পুলিশ সুপার সহ সমস্ত অফিসারদের নিয়ে এক রিভিউ মিটিং করা হয়।যাতে করে উভয় জেলার নির্বাচন শান্তিপূর্ণ ভাবে ঘটে। এবং যে পরিমানে সেনাবাহিনী, পুলিশ ও অফিসার মোতায়েন করা হয়েছে তাদের বিষয়ে ও খোঁজ খবর নেন। এবং নির্বাচনকে সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য এই দুই জেলায় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও পর্যালোচনা করেন। এবং তিনি এও বলেন নির্বাচনে প্রচারের জন্য এক দল অপর দলের প্রচারের কোন ব্যাঘাত না ঘটাতে পারে সেই দিকে নজর রাখা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকর জানান উভয় জেলার নির্বাচনের আগে এবং পরেও এমনকি ভোট গননার পরেও এই এই দুই জেলায় যাতে শান্তিপুর্ন ভাবে নির্বাচন সুসম্পন্ন হয় সেই দিকে মাঠে নেমে পুলিশ সুপারদের সাথে তিনিও সব বিষয়ে তত্তাবধান করছেন।নির্বাচনে সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন করার জন্য যথেষ্ট পরিমাণ পুলিশ এবং টি এস আর এবং অফিসার রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোন রকম ঘাটতি হবে না বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। এর পরও যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে সেই হিসেবে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান পুলিশের মহানির্দেশক।তবে বুধবার ধলাই জেলার কমলপুরের লাম্বু এলাকায় পুলিশের সাথে তিপরা মথা দলের আক্রমণে অনেক টি এস আর জোয়ান গুরুতর ভাবে আহত হন।একই খোয়াই তুলাশিখর এলাকায় তিপরা মথা দলের কর্মীরা এক বিজেপি কর্মীকে ব্যাপক ভাবে মারধর করে জি বি হাসপাতালে পাঠিয়ে দেয়। দেখা গেছে ধলাই ও খোয়াই জেলার দুটি আসন রয়েছে।একটি ৯ নং আসন আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্র অন্যটি হলো ১২ নং আসন খোয়াই রামচন্দ্র ঘাট কেন্দ্র।এই আসনেই রাজনৈতিক উত্তেজনা চরমে উঠছে যার প্রমাণ লাম্বু ও তুলাশিখর।এই ভাবে রাজনৈতিক উত্তেজনা আরো চরম আকার ধারণ করতে পারে ।সেই পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেই ভেবে তড়িঘড়ি এই দুই জেলার পুলিশ সুপার সহ সমস্ত পুলিশ অফিসদের নিয়ে রিভিউ মিটিং করেন ডি জি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য