Wednesday, April 1, 2026
বাড়িখবররাজ্যসন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামের শহীদ বিমল সিনহার ২৯তম শহীদ দিবস পালন।

সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামের শহীদ বিমল সিনহার ২৯তম শহীদ দিবস পালন।

সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামে শহীদ হওয়া বিমল সিনহার ২৯তম শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় সিপিএম রাজ্য কার্যালয়ে। এদিন শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য শংকর প্রসাদ দত্ত ও নারায়ণ কর সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। তারা শহীদ বিমল সিনহার আদর্শ ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরে বলেন, সমাজ থেকে সন্ত্রাস ও হিংসা দূর করতে তাঁর আত্মত্যাগ আজও প্রাসঙ্গিক।

বক্তারা আরও জানান, শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় শহীদদের আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। কর্মসূচির শেষে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য