বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩১শে মার্চ…..গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার সকালে চারজন বাংলাদেশিকে আটক করে সাদা পোশাকের পুলিশ। প্রতিনিয়ত সিমান্ত পেরিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে অন্যদিকে সীমন্ত রক্ষী বাহিনীর সীমান্ত এলাকায় পাহারা নিয়ে উড়ছে বিভিন্ন প্রশ্ন। খোয়াই মহাদেব টিলা চৌহমুনি এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ চার বাংলাদেশিকে আটক করে । যদিও পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনীরা অনেক চেষ্টা করেও সীমান্তের ওপার থেকে বাংলাদেশী নাগরিক দের অবৈধ ভাবে আগমনকে রোধ করতে পারছে না। প্রতিদিন কোন না কোন ভাবে সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে বিশেষ করে খোয়াই সীমান্ত কে এক প্রকার করিডোর বানিয়ে বাংলাদেশীদের আগমন চলছে প্রতিনিয়ত। অন্যদিকে বিভিন্ন মহলের অভিযোগ একদিকে আশারাম বাড়িতে ৭০ নাম্বার ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনী রয়েছে আবার খোয়াই প্রহর মুড়া এলাকাতে ১০৪ নম্বর সীমান্ত রক্ষী বাহিনী থাকা সত্বেও অবৈধ বাংলাদেশিদের আগমন প্রতিনিয়ত ঘটে চলেছে। এদিকে চার অবৈধ বাংলাদেশিদের আটক করে খোয়াই থানায় নিয়ে আসে পুলিশ। এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান খোয়াই থানার ওসি কৃষ্ণ ধন সরকার। তবে বিভিন্ন মহলের অভিযোগ কিছু কিছু এলাকাতে যেমন জাম্বুরা , পূর্ব গানকি,জামটিলা,জব্বর টিলা সহ বিভিন্ন এলাকায় অবৈধ বাংলাদেশি নাগরিকরা স্থায়ীই ভাবে বসবাস করছে বলে সূত্রের খবর রয়েছে। সূত্রের খবর অনুসারে জানাযায় অবৈধভাবে খোয়াই এর বিভিন্ন এলাকাতে বসবাস কারি বাংলাদেশিরা স্থানীয় প্রশাসনকে বাঁকা পথে কাজে লাগিয়ে অবৈধ জাল সার্টিফিকেট তৈরি করে স্থায়ী বসবাসের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রচুর বাংলাদেশীরা। এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে । যদি এই ভাবে চলতে থাকে তাহলে আদুর ভবিস্বতে এর ফল খোয়াই বসিকেই দিতে হবে।



