পবিত্র রাম নবমী উদযাপন উপলক্ষে শনিবার রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তের পশ্চিম জেলা। এদিন বিকেলে রাজধানীর আনন্দময়ী কালীবাড়ির সামনে থেকে এই শুভা যাত্রাটি শুরু হয়। শোভাযাত্রায় প্রাক্তন বিধায়ক,বর্তমান বিধায়িকা থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের জনগণ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে সমাপ্ত হয় ।এই শোভাযাত্রা প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় ,প্রতিবছর বিশ্ব হিন্দু পরিষদ রাম নবমী উপলক্ষে রাম উৎসব পালন করে থাকে।আগামী ২ এপ্রিল পর্যন্ত সংগঠনের বিভিন্ন প্রখণ্ডে এই রাম উৎসব পালিত হবে ।সুন্দর সমাজ এবং শক্তিশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এই শোভাযাত্রা বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় ।রাম নবমী উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় শহরের বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকরাও অংশগ্রহণ করেন ।উপস্থিত জনগণের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।



