Thursday, March 26, 2026
বাড়িখবররাজ্যমহা অষ্টমীতে প্রতাপগড়ে পুণ্যস্নানে ভক্তদের ঢল

মহা অষ্টমীতে প্রতাপগড়ে পুণ্যস্নানে ভক্তদের ঢল

চৈত্র মাসের মহা অষ্টমী উপলক্ষে আগরতলার প্রতাপগড় এলাকার হাওড়া নদীর তীরে আজ ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বহু বছরের ঐতিহ্য মেনে এই পবিত্র তিথিতে অষ্টমী স্নান করতে দূরদূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী এখানে সমবেত হন। ভক্তদের বিশ্বাস, চৈত্র মাসের অষ্টমী তিথিতে পবিত্র নদীতে স্নান করলে জীবনের পাপ মোচন হয় এবং স্বর্গের পথ উন্মুক্ত হয়। সেই বিশ্বাসকে সামনে রেখে সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে সকল বয়সের মানুষ হাওড়া নদীতে পুণ্যস্নান করেন। অনেকেই স্নানের পাশাপাশি দান-ধ্যান ও পূজা অর্চনায় অংশ নেন।

স্থানীয়দের মতে, এই অষ্টমী স্নান প্রতাপগড় এলাকার একটি প্রাচীন ধর্মীয় প্রথা, যা বছরের পর বছর ধরে চলে আসছে। প্রতি বছরই এই দিনটিকে কেন্দ্র করে এলাকায় মেলা-মেলার পরিবেশ সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে ভক্তরা নির্বিঘ্নে স্নান ও ধর্মীয় আচার পালন করতে পারেন, সেদিকে নজর রাখা হচ্ছে। ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের টানে এদিন প্রতাপগড়ে ভক্তদের এই সমাগম আবারও প্রমাণ করে মানুষের আস্থা ও ভক্তির

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য