বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে ফেব্রুয়ারি….জনতার কবি ও বিপ্লবের কবি সুকান্ত ভট্টাচার্য্যের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার সারা রাজ্যের সাথে খোয়াই জেলা শহরেও বের করা হয় প্রভাতফেরী।আর প্রভাতফেরী শেষে কবি সুকান্তের মর্মর আবক্ষ মূর্তিতে ফুলে মালায় জানানো হয় শ্রদ্ধা।এই দিন জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে ভোরে বের হয় প্রভাতফেরী।ছাড়পত্র কবিতার আবৃত্তি আর “বলতে পারো বড়ো মানুষ মোটর কেন চড়বে ” গানের সুরে এই দিন জেলা শহরের মানুষের ঘুম ভাঙে।ভোরে কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে বের হয় প্রভাতফেরী।জেলা শহরের রাজপথ পরিক্রমা করে শেষে প্রভাতফেরী এসে শেষ হয় খোয়াই গানকিস। স্থিত সি এন জি ষ্টেশন সংলগ্ন কবি সুকান্তের মর্মর আবক্ষ মূর্তির পাদদেশে।এখানে কবির মূর্তিতে ফুলে মালায় শ্রদ্ধা জানান বিধায়ক নির্মল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুর চেয়ারপার্সন তথা জন্মশতবর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান সুখেন্দু বিকাশ দে, সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের বিভাগীয় সভাপতি শচীন্দ্র দেববর্মা, সম্পাদক তথা কবি সুকান্ত ভট্টাচার্য্য জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অরুণ পাল, যুগ্ম আহ্বায়ক গৌতম পাল ও সাগর পাল সহ অন্যান্যরা।



