Friday, February 20, 2026
বাড়িখবররাজ্যকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধিক্কার জানিয়ে প্রতিকী প্রতিবাদ কর্মসূচি  প্রদেশ কংগ্রেসের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধিক্কার জানিয়ে প্রতিকী প্রতিবাদ কর্মসূচি  প্রদেশ কংগ্রেসের

ভাষা নিয়ে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে ধিক্কার  জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ।হিন্দিকে কোনমতেই একমাত্র রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রক্রিয়ার বিরোধিতাও করল প্রদেশ কংগ্রেস।

শুক্রবার রাজধানীর হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রেক্ষাগৃহে পূর্ব ,উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজ ভাষা সম্মেলন ।এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।রাজ্য প্রশাসন এবং বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে স্বাগত জানাতে যখন এলাহী ব্যবস্থাপনা তখন ,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে ধিক্কার জানিয়ে কংগ্রেস ভবনের সামনে বিরাট পোস্টার ঝোলালো প্রদেশ কংগ্রেস ।প্রদেশ কংগ্রেসের এই বিরাট পোস্টারে লেখা, ভোট চোর গণতান্ত্রিক অধিকার হরণকারী ধর্মীয় মেরুকরণ সৃষ্টিকারী ভাষা সন্ত্রাস সৃষ্টিকারী অমিত শাহ ধিক্কার ।প্রদেশ কংগ্রেসের এই প্রতিকী প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী জানান ,গোটা দেশে বর্তমানে এক কঠিন পরিস্থিতি চলছে ।এর জন্য দায়ী প্রধান তিন ব্যক্তি ।এরা হলেন মোহন ভাগবত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।এই তিনজনেরই একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি ভয়ংকর ষড়যন্ত্রকে সামনে রেখে ত্রিপুরায় এসেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে এই কর্মসূচি বিজেপি ও আরএসএসের কর্পোরেট সাম্প্রদায়িক আতাত তেরির একটি অংশ বলে অভিমত ব্যক্ত করেন প্রবীর চক্রবর্তী। তিনি জানান ,দেশে ২২ টি স্বীকৃত ভাষার মধ্যে হিন্দি একটি ।এই হিন্দি ভাষাকে কোন অবস্থাতেই একমাত্র রাষ্ট্রীয় ভাষা হিসেবে চালিয়ে দেওয়া যায় না ।কংগ্রেস দল পূর্বেকার মতই বর্তমানেও এর বিরোধিতা করছে ।তিনি আরো বলেন ,রাজ্যের মাতৃভাষা বাংলা এবং ককবরক কে অমর্যাদা করার নানা প্রক্রিয়া শুরু হয়েছে ।বাংলা ভাষায় কথা বলার অপরাধে দেশের বিভিন্ন স্থানে আক্রমণ সংঘটিত করা হচ্ছে ।এই বিষয় গুলি নিয়ে প্রতিকী প্রতিবাদ জানাতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী।

এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই প্রতিকী প্রতিবাদ কর্মসূচি উপলক্ষে কংগ্রেস ভবন চত্বরে বেশ কিছু কালো পতাকা সাঁটানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য