বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ই ফেব্রুয়ারি……শনিবার দুপুরে খোয়াই বি পি পাড়ায় বিনাপানী ক্লাব সংলগ্ন উদ্ভোধন হল নর্থ ইস্ট আয়ুর্বেদ শাখার ।এই দিন দুপুরে খোয়াই বি পি সি পারার বাসিন্দা প্রনয় বিশ্বাস এর বাড়িতে এই আয়ুর্বেদ শাখার উৎভোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন এই আয়ুর্বেদ শাখার স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা দীপক প্রসাদ টিগ্গা, বাবুল কুমার জমাতিয়া সহ এলাকার অন্যান্যরা।এখানে প্রতি শনিবার এই শাখায় বিনামূল্যে রোগি দেখা হবে বলে জানান এই সেন্টারে পরামর্শ দাতা দীপক প্রসাদ টিগ্গা।তবে ঔষধ কিনতে হবে রোগিদের তাদের ফার্মেসি বা অন্য জায়গা থেকে।এখানে ২০০০ এর উপর বিভিন্ন ধরনের আয়ুর্বেদের ঔষধ রয়েছে বলে জানান স্বাস্থ্য পরামর্শ দাতা দীপক প্রসাদ টিগ্গা। এই দিন উৎভোধনের পর অনেক রোগিদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানহ করা হয় এবং তাদের বিনামূল্যে ঔষধ ও দেওয়া হয়।এটি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটি নামকরা সংস্থা।এটি গুজরাটের দমন নামক কম্পানির সমস্ত নামকরা ঔষধ ব্যবহার করা হয়।যেটি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ধরনের চিকিৎসার মাধ্যমে।এরা প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত এবং এই চিকিৎসার মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়েছেন বলে দাবি করেন পরামর্শ দাতা দীপক প্রসাদ টিগ্গা। এবং খোয়াই বাসির প্রতি আবেদন রাখেন তারা যেন এই আয়ুর্বেদ চিকিৎসার পরিষেবা গ্রহণ করে। এখানে সবধরনের রোগি দেখা হবে এবং এখানে বিভিন্ন ধরনের পেটার্ন ঔষধ পাওয়া যায়,যা রোগীদের সু স্বাস্থ্যের কথা চিন্তা করে নারি টিপে রোগ নির্ণয় করে ভাল ঔষধ প্রদান করা হয় রোগীদের জন্য বলে জানান দীপক প্রসাদ টিগ্গা।



