Saturday, February 14, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উৎসবের মেজাজে সম্পন্ন হল খোয়াই বার কাউন্সিলের...

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উৎসবের মেজাজে সম্পন্ন হল খোয়াই বার কাউন্সিলের নির্বাচন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ই ফেব্রুয়ারি……ভারতীয় সংবিধানের নির্বাচনী নিয়ম-নীতি মেনে শনিবার সারা রাজ্যে চলছে বার কাউন্সিলের নির্বাচন। এর থেকে পিছিয়ে নেই খোয়াই এর বার কাউন্সিলের নির্বাচন ও। এই নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই বার এসসিয়েশনে উদ্যোগে শনিবার নির্বাচন টিকে একটি মডেল ভোটের নির্বাচনে রূপান্তরিত করেন। এই নির্বাচনটিকে সুন্দরভাবে সাফল্যমন্ডিত করে তুলতে খোয়াই বার এশিয়েশন সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ।নির্বাচন টিকে নজিরবিহীন ভাবে সম্পূর্ণ করার স্বার্থে খোয়াই বার কাউন্সিল নির্বাচনে ১৪ টি পদের জন্য সর্বমোট ১৭ জন প্রার্থী ছিল। তার মধ্যে তিনজন মহিলা সংরক্ষিত আসনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন মহিলা জয়যুক্ত হন। শেষে শনিবার ১৪ জন প্রার্থী এগারটি পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন। এই নির্বাচনটি সুন্দরভাবে উদযাপন করার স্বার্থে অবজারভার হিসাবে দায়িত্ব পালন করেন আইনজীবী গৌতম কুমার নমঃ । এবং প্রিসাইডিং অফিসার এর দায়িত্ব পালন করেন আইনজীবী নান্টু আচার্জী। এই নির্বাচনকে কেন্দ্র খোয়াই বার এসোসিয়েশন সবদিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় । এবং এই বিষয়ে সহ-সম্পাদক অভিজিৎ দেব সরকার জানিয়েছেন সমস্ত ভোটারদের এবং এই কাজে নিযুক্ত সকলের জন্য খোয়াই বার এসসিয়েশনের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়েছে। বার কাউন্সিলের নির্বাচনে মোট ভোটার ছিল ৩২ জন ।তার মধ্যে ২৯ জন ভোটার ভোট প্রদান করেন। এবং খুবই সুন্দরভাবে অর্থাৎ অনেকাংশে বলতে হয় মডেল ভোটে রূপান্তরিত করা হয় খোয়াই বার কাউন্সিল নির্বাচনটিকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য