Saturday, February 14, 2026
বাড়িখবররাজ্যসাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশনার দিকে মনোনিবেশ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশনার দিকে মনোনিবেশ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

শনিবার ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর ভগৎ সিং যুব আবাসে ।এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় ।প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সমস্যাগুলি সাংবাদিকদেরকেই তুলে ধরতে হবে ।সীমাবদ্ধতা বোঝে দাবি আদায়ের চেষ্টা করতে হবে সাংবাদিকদেরই। সাংবাদিকরা প্রভাব সৃষ্টি করতে পারেন । জনমন এতে প্রভাবিত হয় । গোটা বিশ্ব ও রাজ্যকে একটা নতুন আকৃতি দিতে পারেন সাংবাদিকরা । সমাজ সাংবাদিকদের দ্বারা উৎসাহিত হয়। সাংবাদিকদের সমাজের দর্পণ বলেও অভিহিত করেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, সাংবাদিকদের জন্য কি কি করা যায় তার প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টাগুলো আমাদের করতেই হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকরা মানুষের কথা তুলে ধরেন । কিন্তু নিজেদের কথা তুলে ধরতে পারেন না। আপনাদের শস্যের মধ্যেই ভুত লুকিয়ে রয়েছে। তাই আপনারা যদি নিজেদের বিষয়গুলি নিজেরা তুলে ধরতে না পারেন তবে হবেনা। এই জায়গায় একটা পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন ,এই পরিবর্তন একদিনে হবে না। তাছাড়া হলুদ সাংবাদিকতার মহল থেকে বেরিয়ে সঠিকভাবে সংবাদ প্রকাশনায় মনোনিবেশ করতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

এদিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য