প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদয়পুর শাখার সঞ্চালক ব্রহ্মা কুমারী প্রজ্ঞা বেহেন প্রয়াত ।শনিবার ভোরে তিনি পরলোক গমন করেন। শনিবার দুপুরে প্রয়াত ব্রহ্মাকুমারী প্রজ্ঞার অন্তোষ্টিক্রিয়া উদয়পুর অনুষ্ঠিত হবে।
প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদয়পুর শাখার প্রধান ছিলেন ব্রহ্মাকুমারী প্রজ্ঞা। সম্প্রতি তার ব্রেন স্ট্রোক হয়। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার ভোর পৌনে পাঁচটা নাগাদ মৃত্যু হয় তার ।তিনি ছিলেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংঘটক ।প্রয়াত কবিতা বেহেন এবং প্রজ্ঞা বেহেন এর হাত ধরেই ত্রিপুরা এবং বাংলাদেশে এই আধ্যাত্মিক সংগঠনের পথ চলা শুরু হয়েছিল ।বর্তমানে তিনি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদয়পুর শাখার দায়িত্বে ছিলেন ।তার অধীনে আরো পনেরোটি আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল ।ব্রহ্মাকুমারী প্রজ্ঞাবেহেনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন আগরতলার লাইট হাউস বনমালী পুরের সেন্টার এর সঞ্চালিকা রাজযোগিনী ব্রহ্মাকুমারী জোনালী বেহেনজি। প্রয়াতা প্রজ্ঞা বেহেনের আত্মার সদগতি কামনা করেন তিনি।
শনিবারই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদয়পুর শাখায় প্রয়াত প্রজ্ঞা বেহেনের অন্তোষ্টি ক্রিয়া সম্পন্ন হবে ।এদিন এই আধ্যাত্মিক সংগঠনের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।



