Tuesday, February 10, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদহাওয়াইবাড়ী গ্রাম পঞ্চায়েতে কন্যাশিক্ষা উৎসাহে স্কুল সামগ্রী বিতরণ

হাওয়াইবাড়ী গ্রাম পঞ্চায়েতে কন্যাশিক্ষা উৎসাহে স্কুল সামগ্রী বিতরণ

গোপেশ রায়, তেলিয়ামুড়া

সোমবার তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তর্গত হাওয়াই বাড়ি
গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঐ এলাকার কচিকাঁচা কন্যা শিশুদের নিয়ে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় গ্রামের ছোট ছোট শিশু কন্যাদের হাতে বিভিন্ন ধরনের স্কুল সামগ্রী তুলে দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর “বেটি বাঁচাও, বেটি পড়াও” উদ্যোগকে সামনে রেখে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি বলেন, “কন্যাশিক্ষার বিনিয়োগই ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় শক্তি।” পাশাপাশি তিনি উল্লেখ করেন যে কেন্দ্রীয় সরকার কন্যা সন্তানের প্রতি সহানুভূতিশীল এবং তাদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর ডি ব্লক ের ভিডিও, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, খোয়াই জেলা পরিষদের সদস্য সত্যেন্দ্র দাস,গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যবৃন্দ সহ এলাকার প্রবীণ নাগরিকরা। শিশু কন্যাদের হাতে স্কুল সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। গ্রামের মানুষজনের উপস্থিতি ও শিশুদের উচ্ছ্বাসে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য