Sunday, February 8, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদজগাইবাড়ী মাদ্রাসায় "শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

জগাইবাড়ী মাদ্রাসায় “শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

ইসলামিক বুনিয়াদি শিক্ষার পাশাপাশি জেনারেল উচ্চ শিক্ষায় অগ্রগতি করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের অভিভাবক, উলামায়ে কেরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ২ ঘটিকায় জম্পুইজলা মহকুমার আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসার হলঘরে এই সেমিনার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কারী আব্দুস সামাদ এর কোরআন তেলোয়াতের মাধ্যমে সেমিনারের সূচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হুসাইন আলজলিলী। শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া যেকোনো জাতি বা সম্প্রদায় উন্নতির শিকড়ে পৌঁছা কোনমতেই সম্ভব নয় বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তফা কামাল। রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েরা শিক্ষার জগতের সফলতা অর্জন করতে পেরেছে, তাদের উপমা দিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন ড. কামাল। আরবী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায়ও ছেলেমেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আবেদন করেন তিনি। ছেলেমেয়েদের উন্নত শিক্ষার ক্ষেত্রে পরিবেশ আরো উন্নত করা প্রয়োজন। বর্তমানের ছেলে মেয়েরা আবাসিক স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করে অনেকটাই অগ্রগতি হচ্ছে বলে মত প্রকাশ করেন তিনি। মাদ্রাসা শিক্ষা করেও দেশের অনেক ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশে ও রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। ছেলে-মেয়েদেরকে আইএএস, আইপিএস, টিসিএস এবং টিপিএসসি সহ অন্যান্য স্তরে উন্নত মানের পড়াশোনার জন্য প্রয়োজন আবাসিক স্কুল। প্রকৃত শিক্ষার মাধ্যমে ছেলেমেয়েদের মধ্যে দেশ প্রেম, নৈতিকতা এবং মানবতাবোধ জাগ্রত হবে বলে মনে করেন তিনি।ভবিষ্যতের কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে আজীবন শেখার মানসিকতা এবং পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অপরিহার্য। শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন আইনজীবী জলিলুর রহমান তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার কবির হোসেন, মাস্টার জসিম উদ্দিন সহ অনেকে । অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জগাইবাড়ী মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান, সম্পাদক গোলাপ মুস্তফা, দুদু মিঞা, তৈয়ব আলী, আবুল হক, তাজুল ইসলাম, মাওলানা বাহার মিঞা, মাওলানা বুরহান উদ্দিন, মাইন উদ্দিন, সজল মিঞা, হাফিজ সফিউল্লাহ প্রমূখ। সেমিনারে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ইমাম আব্দুল মজিদ। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের কাজ সমাপ্তি ঘোষনা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য