Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যগোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশের গাঁজা বিরোধী অভিযানে সাফল্য

গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশের গাঁজা বিরোধী অভিযানে সাফল্য

রাজ্যের পুলিশ প্রশাসনের নেশা বিরোধী অভিযানের জেরে নেশা কারবারীরা নিজেদের মধ্যে একটি গ্রুপ তৈরি করে এবং সেই গ্রুপের মধ্য দিয়ে এরা ছোট ছোট প্যাকেটে গাঁজা পাচার করে, শনিবার গোপন খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালালে পুলিশকে দেখে পালিয়ে যায় নেশা কারবারিরা। কিন্তু পুলিশ তাদের ধাওয়া করে বলদাখাল এলাকায় গিয়ে তাদের মধ্যে দুজনকে আটক করতে সক্ষম হয় এবং আটক দুজনকে থানায় নিয়ে আসে ও তাদের কাছ থেকে ২২ কেজি গাজা উদ্ধার করে আগরতলা পূর্ব থানার পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা। এদিন সংবাদমাধ্যমকে পূর্ব থানার পুলিশ আধিকারিক জানান আটক দুইজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের গ্রুপে আর কে কে রয়েছে সেটা জেনে সকলকে আটক করা হবে এবং আগামী দিন যেন এ ধরনের নেশা সামগ্রী পাচার না হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ তার কর্তব্যে সচল থাকবে বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য