Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হল ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের...

রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হল ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের জেলা পরিষদীয় সদস্যদের দুই দিন ব্যাপি প্রশিক্ষণ শিবিরের

ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ দ্বারা আয়োজিত জেলা পরিষদীয় সদস্যদের দুই দিন ব্যাপি প্রশিক্ষণ শিবিরের শনিবার শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আগরতলার ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষন শিবির। এতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্জ সহ অন্যান্য নেতৃত্ব। এই প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্জ এদিন জানান দলের সর্ব ভারতীয় নেতৃত্বের নির্দেশক্রমে দলের হয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে দলের নীতি আদর্শ এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমুখি পদক্ষেপ গুলো যাতে সমাজের সব অংশের জনগণের কাছে পৌঁছে যায় এর জন্য সময় সময় বিভিন্ন প্রশিক্ষনমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গে শুক্রবার পূর্ব জোনের যে সব রাজ্য রয়েছে সেখানে এর শুভ সুচনা হয়েছে। প্রদেশ বিজেপিও রাজ্যে ভগৎ সিং যুব আবাসে জেলা পরিষদের নির্বাচিত সদস্য সদস্যা, এবং এম ডি সি যারা রয়েছেন তাদের প্রশিক্ষন এখানে করা হচ্ছে। এই প্রশিক্ষন শিবিরকে কেন্দ্র করে ইতিমধ্যেই অংশ গ্রহণকারীরা সেখানে পৌঁছুতে শুরু করেছেন। রবিবার এই প্রশিক্ষন শিবিরের শেষ দিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য