বাণিজ্যিক মাসরুম চাষ বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম শুক্রবার অনুষ্ঠিত হয় নাগিছড়া কৃষি গবেষণা কেন্দ্রে। কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের সহযোগিতায় এই ট্রেনিং পোগ্রামের আয়োজন।। উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, খাদ্য ও জন সংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আরো অন্যান্যরা। এই বাণিজ্যিক মাসরুম চাষ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচিতে কৃষি ও উদ্যান মন্ত্রী রতন লাল নাথ তার বক্তব্যে রাজ্যে মাথা পিছু আয় বৃদ্ধির দিকটি উল্লেখ করে জানান সরকারের লক্ষ্য হল আত্মনির্ভর করে গড়ে তোলা। তবেই রাজ্য আত্মনির্ভর হতে পারবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে পারবে। এদিন তিনি প্রশিক্ষণার্থীদের দফতরের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এই প্রশিক্ষন কর্মসূচিতে খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন সরকার কৃষকের আয় দ্বিগুণ করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। সে দিকে লক্ষ্য রেখে এই প্রশিক্ষন কর্মসূচিতে যারা অংশ গ্রহণ করেছেন তারা যাতে মাশরুম চাষের সঠিক ভাবে বিভিন্ন প্রসেস ভাল করে জেনে নেন। তাদের উৎপাদিত পণ্য বানিজ্যিকিকরন করতে পারেন এবং বহিঃরাজ্যে পাঠাতে পারেন, বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে পারেন এ দিকটির প্রতি প্রয়াস নিতে হবে। মন্ত্রী এদিন সাফ জানান দফতর, রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। যে প্রয়াস এখানে করা করা হয়েছে তা যাতে বাস্তবায়িত করে সামনের দিন এরা আত্মনির্ভর হয়ে উঠতে পারেন সে লক্ষ্যেই এগিয়ে যাবার আহ্বান করেন তিনি।এদিন এই কর্মসূচিতে বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মাও। তিনিও প্রশিক্ষণার্থীদের প্রতি সরকারের সহযোগিতার কথা তার বক্তব্যে উল্লেখ করেন। এদিন মাশরুম চাষ বিষয়ক ট্রেনিং প্রোগ্রামে ৭০ জন অংশগ্রহণ করেন। তারা অনেকেই তাদের মাশরুমকে কেন্দ্র করে বিভিন্ন দব্য উৎপাদন করে এখানে প্রদর্শনী করেন যা অতিথিদের মুগ্ধ করে এবং মাশরুমকে কেন্দ্র করে একটি নতুন সম্ভাবনার দিগন্তের উন্মোচন করেছে।



