Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যউইকেন্ড ট্যুরিজম এর আনুষ্ঠানিক উদ্বোধন ৩০ জুলাই, জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

উইকেন্ড ট্যুরিজম এর আনুষ্ঠানিক উদ্বোধন ৩০ জুলাই, জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

দেশের পর্যটনকে আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। যুবক যুবতীদের কর্মসংস্থানের প্রশ্নে পর্যটনকে কিভাবে ব্যবহার করা যায় সেই লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরাকে পর্যটন শিল্পে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়ার জন্য এর মধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড এম্বাসেডর করা হয়েছে। খুব শীঘ্রই তিনি তার কাজ শুরু করবেন। রাজ্যের ছবি মুরাকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য ৫৮ কোটি ৬১ লক্ষ টাকার টেন্ডার হয়ে গেছে। কিছুদিনের মধ্যে কৈলাসহরের ঊনকোটিকে সাজানোর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় ৭০ কোটি টাকার টেন্ডার ডাকা হবে। এরকমভাবে রাজ্যের প্রায় প্রতিটি পর্যটন কেন্দ্রগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে মেয়র দীপক মজুমদার ও দপ্তরের অধিকর্তাকে পাশে রেখে এদিন মন্ত্রি শ্রী চৌধুরী আরো বলেন ঘোষণা অনুযায়ী আগরতলা পর্যন্ত প্রাসাদের সামনে পর্যটন দপ্তরের উদ্যোগে শুরু হতে চলেছে উইকেন্ড ট্যুরিজম। আগামী ৩০ জুলাই এই ট্যুরিজমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সেখানে সপ্তাহের প্রতি শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান। এর জন্য সপ্তাহের এই দুটি দিন উজ্জয়ন্ত প্রাসাদের সামনের রাস্তাটি নো এন্ট্রি থাকবে। গ্রীষ্মকালে বিকাল ৪ টা থেকে নয় টা এবং শীতকালে তিনটা থেকে আটটা পর্যন্ত সেখানে চলবে বিনোদনমূলক নানা অনুষ্ঠান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য