দুর্ঘটনার রোধে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যানবাহন চালকদের | কেন না তাদের একটি ভুলে চলে যেতে পারে অনেকগুলি প্রাণ | যে ভুলের কোন সংশোধন নেই | সাধারণত কোন অফিস কর্মচারীরা ভুল করলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধরে দিতে পারে | কিন্তু যানবাহন চালকদের ভুল কারো দ্বারা শোধরানো সম্ভব নয় | তারা সবসময় নেশা মুক্ত সুশৃংখল জীবন যাপন করতে হবে | নেশা মুক্ত হয়ে যানবাহন চালালে দুর্ঘটনার সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে আসত | অধিকাংশ দুর্ঘটনা ঘটছে যানবাহন চালকরা নেশাশক্ত থাকার ফলে | রবিবার আগরতলা ট্রাফিক ইউনিটের উদ্যোগে চন্দ্রপুর আইএসবিটিতে আয়োজিত ট্রাফিক বিধি নিয়ে আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন ট্রাফিক ইন্সপেক্টর মানিক লাল দাস | শ্রীদাস এদিন যানবাহন চালক ও সহচালকদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করে সুশৃংখলভাবে যানবাহন চালানোর জন্য অনুরোধ করেন |



