Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যবিগত ২৫ বছর সরকার মানুষের জন্য কোন কাজ করেনি , যেটা করা...

বিগত ২৫ বছর সরকার মানুষের জন্য কোন কাজ করেনি , যেটা করা হয়েছে তা হলো রাজনীতি – দীপক মজুমদার

আগরতলা আখাউড়া রোডে নবরূপে সেজে উঠল আগরতলা পৌর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ড অফিস। সোমবার আনুষ্ঠানিকভাবে দ্বারোদঘাটন হলো এই ওয়ার্ড অফিসের। একই সাথে এদিন অনুষ্ঠিত রবিদাস পাড়া আবাসনের উন্নত মূলক প্রকল্পের ফলক উন্মোচন ও ওয়ার্ড অফিসের দ্বারোদঘাটন ও প্রকল্পের ফলক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। প্রধান অতিথি হিসেবে ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত। এছাড়ো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, ভাস্বতী দেববর্মা, রত্না দত্ত সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যে বর্তমান সরকার আসার পর মানুষের কথা চিন্তা করে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টায় মগ্ন। বিগত সরকারের সময়ে মানুষের জন্য কোন কাজ হয়নি। তারা করেছে শুধু রাজনীতি। ভোটকে পুঁজি করে তারা ক্ষমতায় ছিলেন। ২০১৮ সালের পর থেকে শুরু হয়েছে উন্নয়ন। বর্তমান পৌর নিগমের কাজ করার সদিচ্ছা রয়েছে। আর এই সদিচ্ছা রয়েছে বলেই আগরতলা গোটা শহর নতুন করে এখন সেজে উঠছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য