তেলিয়ামুড়া প্রতিনিধিঃ-
ঘটনার বিবরণে জানা যায় কল্যাণপুর থানাধীন কমলনগর এলাকার জনৈক পিন্টু দাসের বাড়িতে বিগত বেশ কয়েক দিন ধরেই বিভিন্ন প্রকারের হাজিরার কাজে নিয়োজিত ছিলেন তপন বিশ্বাস (৪৫)। আজও যথারীতি যখন কাজ করছিলেন তখন হঠাৎ করে বাড়ির বেড়ার কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তপন বাবু, ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সাথে সাথে উনার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা মারাত্মক আহত তপন বিশ্বাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে তপন বিশ্বাসের।গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শেষ সংবাদ পর্যন্ত নিথর মৃতদেহ পড়ে রয়েছে তেলিয়ামুড়া হাসপাতালে, ময়না তদন্তের পর মৃতদেহ পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাড়ির বেড়ার কাজ করতে গিয়ে দৈনিক হাজিরার কর্মীর এভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নিয়ে ব্যাপক প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে গোটা কমলনগর সহ বিস্তীর্ণ এলাকাতে। এখন দেখার বিষয় পুলিশ উপযুক্ত তদন্তক্রমে কি নির্যাস বের করতে পারে।তবে এভাবে কাজ করতে গিয়ে দৈনিক হাজিরার কর্মীর মর্মান্তিক মৃত্যু গোটা এলাকাতে ব্যাপক শোকের আবহা তৈরি করেছে।



