Thursday, September 10, 2026
বাড়িখবররাজ্য২০২৩-২৪ অর্থবর্ষের ব্যয় বরাদ্ধের প্রস্তাবকে দিশাহীন এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার অন্তরায় বলে...

২০২৩-২৪ অর্থবর্ষের ব্যয় বরাদ্ধের প্রস্তাবকে দিশাহীন এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার অন্তরায় বলে অভিহিত করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা

সোমবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনের দ্বিতীয়ার্ধ থেকে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হয়। প্রথমেই প্রস্তাবিত বাজেটকে বিরোধিতা করে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন নেতিবাচক দিকগুলি তুলে ধরে কথা বলেন। তিনি জানান , বামফ্রন্ট ২৫ বছর রাজ্যকে সর্বনাশ করে ছেড়েছে ।এই সর্বনাশের হাত থেকে উত্তরণের জন্য রাজ্যবাসী ২০১৮ সালে পরিবর্তন আনেন ।পরিবর্তনের পর এই নিয়ে ছয় বার বাজেট হয়েছে ।কিন্তুু গত ৫ বারের মত এবারের বাজেট ভাষণে আত্মনির্ভরতার কোন চিহ্ন লক্ষ্য করা যায়নি । সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ার কথা বলে চললেও বাজেটে উল্লেখিত রাজ্যের নিজস্ব আয়ের উৎস মাত্র ১৪ শতাংশ।২০২২-২৩ সালে ছিল ১২% ,২০২১ ২২ শে এর হার ছিল অনেকটা এমনই ।অর্থাৎ ১২,১৩ এবং ১৪ শতাংশের মধ্যেই রাজ্যের নিজস্ব রেভিনিউ বিরাজ করে চলছে। তাই প্রস্তাবিত বাজেটকে দিশাহীন এবং আত্মনির্ভর ত্রিপুরার গড়ার ক্ষেত্রে অন্তরায় বলে অভিমত ব্যক্ত করেন তিনি।তিনি আরো জানান, ২৭ হাজার ৬৫৪ কোটি টাকার বাজেট প্রস্তাবের মধ্যে ঘাটটির পরিমাণ 611 কোটি টাকা। কিন্তু কোথা থেকে এই টাকা আসবে তার কোন উল্লেখ নেই। তেমনি রাজ্যের ৯ লক্ষ বেকারের কর্মসংস্থানের কোন কথা উল্লেখ নেই এই বাজেট প্রস্তাবে। অথচ শিক্ষা দপ্তরে ৫ হাজার ৩০৪ টি পদ শূন্য রয়েছে। কৃষি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় গুলি নিয়ে বাজেট প্রস্তাবে খুব কম উল্লেখ রয়েছে বলে জানান তিনি। বাজেট প্রস্তাবে এডিসির জন্য অর্থ বরাদ্দ কম থাকায় অসন্তোষ ব্যক্ত করেন বিরোধী দলনেতা। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, গত অর্থ বর্ষের বাজেটে এডিসির জন্য বরাদ্দের পরিমাণ ছিল ৬১৯ কোটি ২৫ লক্ষ টাকা। চলতি অর্থবছরে বরাদ্দ করা হয়েছে মাত্র ৬৭২ কোটি ৭২ লক্ষ টাকা ।শতাংশের হিসেবে মাত্র ২.৭%। রাজ্যের কর্মচারীদের স্বার্থে পুরাতন পেনশন স্কিম চালু করার দাবি রাখেন তিনি। রাজ্যের শিল্পী সাহিত্যিকদের অর্থনৈতিক বিকাশের জন্য কিছু করা রায় কিনা তা বিবেচনা করতে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য