Thursday, March 19, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতিপ্রামথা দলের প্রতি মোহ ভঙ্গ হয়ে জনজাতি'রা ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির...

তিপ্রামথা দলের প্রতি মোহ ভঙ্গ হয়ে জনজাতি’রা ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা তলে সামিল হচ্ছে

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
তিপ্রামথা দলের প্রতি মোহ ভঙ্গ হয়ে জনজাতি’রা ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা তলে সামিল হচ্ছে, রবিবার হদ্রাই কমিউনিটি হলের সভায় এমনটাই ইঙ্গিত বহন করে। উল্লেখ্য থাকে,,, ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হদ্রাই এলাকায় হদ্রাই কমিউনিটি হলে এক সভা হয়। রবিবারের এই সভাতে ৪২ পরিবারের ১০৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। নবাগতদের দলে গেরুয়া পতাকা দিয়ে বরন করে নেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। তাছাড়া এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিজেপি নেতৃত্ব নিতীন কুমার সাহা, নন্দন রায় সহ অন্যান্যরা নেতৃত্ব’রা।
এদিনের এই সভাতে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন,,, সারা ত্রিপুরা রাজ্যের জনজাতিদের মধ্যে এখন একটা আওয়াজ উঠেছে, যারা ভারতীয় জনতা পার্টির দলের বাইরে রয়েছে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। জনজাতি’রা বুঝতে পারছে গ্রেটার তিপ্রা ল্যান্ড কখনোই ত্রিপুরা রাজ্যের সম্ভব নয়। তাছাড়া তিপ্রা মথা’র সুপ্রিমো এখন নিজেও গ্রেটার তিপ্রা ল্যান্ডের কথা বলেন না। এখন উনার মুখে শোনা যায়, সংবিধানিকভাবে জনজাতিদের উন্নয়ন। আর তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কখনোই অস্বীকার করেন না।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য