খোয়াই প্রতিনিধি ১লা জুলাই……..পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে এক ব্যক্তির হাতে গুরুতর যখম দুইজন একজনকে জীবিত রেফার।খোয়াই থানায় মামলা ও পাল্টা মামলা মহিলা থানায়।দুই থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়।ঘটনার বিবরণটি এমন গত ১৯শে জুন রাতে খোয়াই অফিসটিলা এলাকার বাসিন্দা সত্যব্রত গোপ এবং প্রমোদ ঘোষএই দুইজনের তিনটি পুকুরে বিষ ঢেলে কয়েক লক্ষাধিক টাকার মাছের পোনা নষ্ট করে দিয়েছিল এলাকারই চার দুষ্কৃতিকারী মিঠুন ঘোষ,ধৃতিমান দে,আশীষ দাস,ও জীবন ঘোষ এদের বিরুদ্ধে খোয়াই থানায় মামলাও করা হয়।শুধু তাই না এক পুকুরের মালিক প্রমোদ ঘোষের বাড়িতে হামলা আগুন লাগানো রাবার চুরি করা উনার একটি গাড়ি পুরিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনেরঘটনার সাথে জড়িত ছিল মিঠুন ঘোষ সহ তার সাঙ্গো পাঙ্গরা।তাদের বিরুদ্ধে থানায় মামালা থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের উত্তপ্ত কথাবার্তা বলে প্রমদ ঘোষ কে উত্তেজিত করার চেষ্টা করে চলে ছিল বিগত বেশ কিছুদিন ধরেএবং শুক্রবার রাতেও তাই করছিল মিঠুন ঘোষ।শেষেএই ধরনের ঘটনার ইতি টানতে এবং পুকুরে বিষ ঢেলে মাছ মারার ঘটনাকে কেন্দ্র করে শেষে শুক্রবার রাতে প্রমোদ ঘোষ রাত সাড়ে দশটা নাগাদ একটি শাবল দিয়ে মিঠুন ঘোষ এবং সান্তনু দত্তকে বেধড়কমারতে থাকে শেষে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে প্রমোদ ঘোষ সেখান থেকে পালিয়ে যায়।শেষে এলাকাবাসি মিঠুন ঘোষ ও সান্তনু দত্তকে গুরুতর আহত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসকরা বুঝতে পারেযে মিঠুন ঘোষের দু পাই ভেঙে যায় সাবলের আঘাতে শেষে উন্নত চিকিৎসার জন্ন মিঠুন ঘোষকে জিবি হাসপাতালে রেফার করা হয় অন্যদিকে সান্তনু দত্ত খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।এই বিষয়ে আহত মিঠুন ঘোষের স্ত্রী শনিবার বিকেলে খোয়াই থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন এরা হলেন প্রমোদ ঘোষ,মিনারাণী দেব,প্রীতম ঘোষ,প্রসেনজিৎ গোপ,রতন গোপ,উৎপল গোপএকই ঘটনা কে কেন্দ্র করে উৎপল গোপের মার অভিযোগ মূলে খোয়াই মহিলা থানায ছয় জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন এরা হলেন মিঠুন ঘোষ,ধৃতিমান দে,সান্তনু দত্ত,রতন ঘোষ,রাধারানী দাস ঘোষ),মৌসুমী মোদক এরা সবাই মিলেঘটনাটি ঘটেছে বলে জানানতবে রাতে খবর লেখা অব্দি মামলা পাল্টা মামলায় কোন আসামি গ্রেফতার হয়নি সবাই পালাতক।



