Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যউল্টো রথের দিন দুর্ঘটনায় আহতদের দেখতে আগরতলা জি বি হাসপাতালে ছুটে গেলেন...

উল্টো রথের দিন দুর্ঘটনায় আহতদের দেখতে আগরতলা জি বি হাসপাতালে ছুটে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

উল্টো রথের দিন এবার কলঙ্কজনক অধ্যায় রচিত হলো ছোট্ট এই পার্বত্য রাজ্য ত্রিপুরায়। গত বুধবার দিন কুমারঘাটে ইসকন আয়োজিত উল্টো রথের শীর্ষ চুড়ায় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে বেশ কয়েকজন হতাহতের শিকার হলেন। মর্মান্তিক সেদিনের ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান শিশু সহ ছয় জন। পরবর্তী সময় মৃত্যু হয় আরো একজনের। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। যাদের অনেকের আঘাত গুরুতর হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে এখন চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক। প্রত্যেককে দ্রুত সুস্থ করে তুলতে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা চলছে। শনিবার আগরতলা জি বি হাসপাতালে আহতদের দেখতে ছুটে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন তারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ঘটনাটি সত্যিই মর্মাহত। যারা এই ঘটনায় মৃত্যু হয়েছেন তাদের আত্মার সদগতি কামনা করে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য