ঊনকোটি জেলার কুমারঘাটে উল্টো রথের দিন মর্মান্তিক ঘটনায় মৃতদের বাড়িতে গেলেন এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস ও স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস কে সাথে নিয়ে কুমারঘাটের বিভিন্ন এলাকায় মৃত ব্যক্তিদের বাড়িতে ছুটে যান তিনি। প্রত্যেকের বাড়িতে গিয়েই পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলে তাদের সমবেদনা জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে এদিন পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। অনেকেই শ্রীদেবের কাছে শোকাহতের মধ্যেই তাদের অসহায়তের কথা তুলে ধরেন। রাজ্যসভার সাংসদ পরিবারের লোকদের পাশে থাকার আশ্বাস দেন। একই সাথে এদিন তিনি জানান নিজের সান্মানিক ভাতা থেকে কুমারঘাটে সংগঠিত মর্মান্তিক ঘটনায় যারা মৃত হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন।



