Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যকুমারঘাট এলাকায় ইসকন মন্দিরের উল্টো রথ উৎসবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহতদের দেখতে...

কুমারঘাট এলাকায় ইসকন মন্দিরের উল্টো রথ উৎসবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান মন্ত্রী সান্তনা চাকমা ও রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী

প্রথা মেনে উল্টো রথের আয়োজন করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন ইসকন কুমারঘাট শাখা। উল্টো রথ পরিচালনার ক্ষেত্রে ব্যাপক গাফিলতির কারণে যেভাবে বেশ কয়েকজন ব্যক্তি হতাহতের শিকার হলেন কুমারঘাটে, তাতে করে বিতর্ক দেখা দেওয়াটাই স্বাভাবিক। বুধবার কুমারঘাট এলাকায় ইসকন মন্দির থেকে উল্টো রথ বের করার কিছুক্ষণ বাদেই একটি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হয় ইসকন মন্দিরের রথটি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পুরুষ মহিলা শিশু সহ ৬ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন বহুজন। পরে ঘটনাস্থলে ছুটে এসে দমকলের কর্মীরা মৃত এবং আহতদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গেই জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার পথে আরো একজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাজ্যের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা রাজ্যবাসী। ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানেই ঘটনাস্থলে ছুটে গিয়ে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হয়ে হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একই সাথে আহতদের যাবতীয় চিকিৎসার খরচ সরকার বহন করার কথা ঘোষণা দেন। বর্তমানে জিবি হাসপাতালে চলছে বেশ কয়েকজনের চিকিৎসা। বৃহস্পতিবার জিবি হাসপাতালে ছুটে যান রাজ্য সরকারের একাধিক দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী সান্তনা চাকমা ও রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী। শ্রীমতি চাকমা ও গোস্বামী হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক এবং চিকিৎসার খোঁজখবর নিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মৃতদের আত্মার সদগতি কামনা করে হতাহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য