Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যউল্টো রথের দিন কুমারঘাটে মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন কেন্দ্রীয়...

উল্টো রথের দিন কুমারঘাটে মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

কুমারঘাটের উল্টো রথে মর্মান্তিক ঘটনায় বৃহষ্পতিবার সকালেই কুমারঘাট ছুটে গেলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের নেতৃত্বে রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল। নিহতদের বাড়ীতে গিয়ে সমবেদনা জানালেন প্রত্যেকেই। হাসপাতালে গিয়েও খোঁজ নিলেন আহতদের বিষয়ে। অভিশপ্ত সেই ঘটনাস্থলে গিয়েও স্বচক্ষে দেখে বোঝার চেষ্টা করলেন মূল ঘটনা। এদিন প্রতিনিধি দলে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সাধারন সম্পাদক কিশোর বর্মন,স্থানীয় বিধায়ক ভগবান দাস প্রমুখ।প্রতিমা ভৌমিককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের লোকেরা। স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে উঠে কুমারঘাটের আকাশ বাতাস। এদিকে সরকারী এবং দলীয়ভাবে নিহত ও আহতদের সব ধরনের সাহায্যের আশ্বাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও দলের প্রদেশ নেতৃত্বের গলায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য