Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবিদ্যালয় চত্বরে নেশা সামগ্রীর ছয়লাভ। নেশায় আসক্ত হচ্ছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা। ঘটনা,...

বিদ্যালয় চত্বরে নেশা সামগ্রীর ছয়লাভ। নেশায় আসক্ত হচ্ছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা। ঘটনা, মুঙ্গিয়াবাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায়। এগুলির প্রতিবাদে এবার ময়দানে অভিভাবক মহল সহ বিদ্যালয় কর্তৃপক্ষ।

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
সংবাদে প্রকাশ, মুঙ্গিয়াবাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি দোকানে দীর্ঘদিন ধরেই ধূমপানের সামগ্রী (সিগারেট) এবং বিভিন্ন ক্ষতিকারক পানমসলা সহ নেশা জাতীয় সামগ্রী বিক্রি করছিল একাংশ অসাধু দোকানীরা। এতে করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও দিনের পর দিন এগুলিতে আসক্ত হয়ে পড়ছে। ফলে বাধ্য হয়ে বুধবার দিন এলাকার একাংশ অভিভাবক মহল এগুলির প্রতিবাদ করে এবং ওই দোকানগুলিতে হানা দেয় এবং ওই সকল অসাধু দোকানী’দের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলে যাতে আগামী দিন বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ধরনের নেশা সামগ্রি বিক্রি না করে তারা।
উল্লেখ্য, Anti Tobacco Act. অনুযায়ী যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান ২০০ গজের মধ্যে নেশা সামগ্রী বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ সম্পূর্ণ ঘটনার ব্যাপারে মুঙ্গিয়াবাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল শ্রী মনোজ দেববর্মা বলেন,,,, এব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে এবং এই বিষয়ের উপর সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হবে বিদ্যালয়ের পক্ষ থেকে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য