Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যসাতসকালে রাজধানীতে দুই নাবালক চুরের দুঃসাহসিক চুরি

সাতসকালে রাজধানীতে দুই নাবালক চুরের দুঃসাহসিক চুরি

নেশার টাকা জোগাড় করতে গিয়ে আজকাল নাবালক ছেলেরাও জড়িয়ে পড়ছেন চুরি ছিনতাইয়ের ঘটনায়। প্রায় প্রতিদিনই আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় ঘটছে একাধিক চুরির ঘটনা। আর তাতে দেখা যাচ্ছে এই চোর চক্রের সাথে জড়িত একাংশ নাবালক। যা খুবই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। নাবালক চোরদের দাপটে এখন আতঙ্কগ্রস্থ শহরবাসীও। বুধবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার পূর্ব থানার অন্তর্গত মঠ চৌমুনী এলাকায়। এদিন সাত সকালেই চোর চক্র বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নিল বিভিন্ন সামগ্রী। মঠ চৌমনি এলাকার বাসিন্দা রত্না দত্ত চৌধুরী ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা রেখে ছাদে চলে যান অন্য কাজে। আর এরই সুযোগ নেয় দুই নাবালক চোর। ফাঁকা দরজার সুযোগকে কাজে লাগিয়ে দুই নাবালক চোর ঘরে প্রবেশ করে হাতিয়ে নিল মোবাইল ও বেশ কিছু নগদ অর্থ। রত্না দেবী বাড়ির ছাদ থেকে নিচে নেমে চোর প্রবেশের বিষয়টি বুঝতে পেরে তার চিৎকারে পরিবারের অন্যান্যরা ছুটে এলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় দুই নাবালক চোর। সম্পূর্ণ বিষয়টি ধরা পড়ে বাড়ির সিসি ক্যামেরায়। পরে বিষয়টি জানানো হয় পূর্ব থানায়। পুলিশ চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাবালক চোরকে চিহ্নিত করেন। তাদের অভিমত এর আগেও পুলিশের হাতে ধরা পড়েছিল এই দুই নাবালক চোর। কিন্তু নাবালক হওয়ার কারণে তাদেরকে ছেড়ে দিতে হয়। এদিকে সাত সকালে জনবহুল এলাকায় দুঃসাহসিক এই চুরির ঘটনাকে ঘিরে এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য