স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। কিভাবে স্বাস্থ্যপরিসেবা মানুষের কাছে আরো ভালোভাবে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ঔষধের দাম সঠিক রাখার উপর এক গুরুত্বপূর্ণ সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এদিনের সেমিনারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক দেবাশিস বসু থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা। একদিনের সেমিনারের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এদিন এই সেমিনারের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন বিশ্বাস যোগ্যতাটাই সবচেয়ে বড় বিষয়। তাই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে যারা কাজ করছেন তারা মানুষের প্রতিনিধি। সরকার বেতন দেয় ঠিক, কিন্তু কাজটা হলো মানুষের জন্য। মনে রাখা উচিত দায়িত্বের কাজটা নিষ্ঠার সাথে করতে পারলে মনের মধ্যেও স্বস্তি আসে।



