Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে একদিকে যেমন নিজেরা সমৃদ্ধ হব ঠিক তেমনি আবার মানুষকে...

প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে একদিকে যেমন নিজেরা সমৃদ্ধ হব ঠিক তেমনি আবার মানুষকে কিভাবে সুবিধা দেওয়া যায় তার মার্গ দর্শন পাওয়া গেছে – কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

সামনে রয়েছে দেশের লোকসভা নির্বাচন। তাই গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই পুরোদমে ময়দানে নেমে পড়েছে কেন্দ্র ও রাজ্যের শাসক দল বিজেপি। নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে গত প্রায় এক মাস ধরে দেশ জুড়ে চলছে নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির মধ্যে একটি হলো আমার বুথ সবচেয়ে মজবুত। আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার ভূপালে দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে বক্তব্য দলের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধি ও সাধারণ কার্যকর্তারা এক যুগে শুনলেন এদিন। রাজ্যেও এর ব্যতিক্রম ছিল না। রাজধানী আগরতলা শহরতলী চারিপাড়া স্কুলে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন রাজ্যের পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। স্থানীয় বিধায়িকা মীনা রানি সরকার ও অন্যান্য কার্যকর্তাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন তিনি। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে অনেকটা সমৃদ্ধ হওয়া গেল। আগামী লোকসভা নির্বাচনের আগে এই বক্তব্য কার্যকর্তাদের উজ্জীবিত করবে। বুথের মধ্যে একদিকে যেমন নিজেরা সমৃদ্ধ হব তেমনি মানুষকে কিভাবে সুবিধা দেওয়া যায় তার মার্গ দর্শন মোদিজীর বক্তব্যে পাওয়া গেছে। সাধারণ কার্যকর্তাদের একসাথে সম্ভাষণ এই প্রথম। যা খুবই গর্বের বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য