Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যকেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল পেয়ে সাধারণ মানুষ খুবই খুশি - প্রতিমা

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল পেয়ে সাধারণ মানুষ খুবই খুশি – প্রতিমা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে গোটা দেশ জুড়ে চলছে ভারতীয় জনতা পার্টির নানা কর্মসূচি। মূলত মোদির নেতৃত্বাধীন সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যেই মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে দলের হাই কমান্ড। আর গৃহীত কর্মসূচি গুলি বাস্তবায়নের লক্ষ্যে সর্বত্রই চলছে দলের নেতা কর্মী থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিদের নানা কর্মকাণ্ড। প্রধানমন্ত্রীর নির্দেশে বিজেপি দলের সব সাংসদরা নিজ নিজ সংসদীয় কেন্দ্রে সংঘটিত করছে সম্পর্ক থেকে সমর্থন কর্মসূচি। আর এই কর্মসূচিতে শামিল হলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও। গত কয়েকদিন ধরেই তিনি ধারাবাহিকভাবে নিজের সংসদীয় কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। সোমবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি ওয়ার্ডে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে জনসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন তিনি। স্থানীয় কর্মীদের নিয়ে এদিন তিনি বেশ কয়েকটি বাড়িতে গিয়ে পরিবারের কর্তাদের সাথে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে কথা বলেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল পেয়ে সাধারণ মানুষ খুবই খুশি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য