Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যখার্চি পূজা হলো আমাদের পরম্পরা, এই পরম্পরা পালন করা কর্তব্য - মহারাজা...

খার্চি পূজা হলো আমাদের পরম্পরা, এই পরম্পরা পালন করা কর্তব্য – মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন

রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের ঐতিহ্যবাহী খার্চি পূজার প্রথম দিনেই পূজো দিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নিজের সতীর্থদের সাথে নিয়ে চতুর্দশ দেবতা বাড়ির মন্দিরে গিয়ে নিষ্ঠার সাথে তিনি দিলেন পূজা। শুধু তাই নয় পূজার দায়িত্বে থাকা পুরোহিতদের সাথেও কথা বলেন মহারাজা। পাশাপাশি খার্চি পূজায় আগত পূর্ণ্যার্থীদের সাথে মতবিনিময় করতে দেখা গেল প্রদ্যুৎকে। মহারাজাকে হাতের কাছে পেয়ে অনেকেই আবার মোবাইল নিয়ে এগিয়ে আসেন সেলফি তুলতে। মেলা চত্বরে পুণ্যার্থীদের এই আবদার মেটাতেও দ্বিধাবোধ করেননি তিনি। হাসিমুখেই তাদের সাথে তুললেন সেলফি। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মহারাজা বলেন, এই পূজা হল একটা পরম্পরা। এই পরম্পরাকে মানতেই হবে। নিজেদের পরম্পরাকে অমান্য করে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য