Saturday, March 14, 2026
বাড়িখবররাজ্যনেশা মুক্ত সমাজ গঠনের লক্ষে বাইক মিছিল করলো ত্রিপুরা পুলিশ

নেশা মুক্ত সমাজ গঠনের লক্ষে বাইক মিছিল করলো ত্রিপুরা পুলিশ

নেশা মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করার লক্ষ্যে জনগণকে আরো বেশি করে সচেতন করে তুলতে এবার বাইক মিছিলের আয়োজন করে ত্রিপুরা পুলিশ। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে। যেভাবে গোটা সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে তাতে করে উদ্বিগ্ন সচেতন নাগরিকরা। পুলিশ কিংবা রাজ্য প্রশাসন নেশা কারবারিদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেও কিছুতেই যেন বিষাক্ত নেশার রমরমা কারবার বন্ধ করা সম্ভব হচ্ছে না। তাই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সব অংশের মানুষ কে সচেতন করে তুলতে এবার পুলিশ আয়োজন করে সচেতনতামূলক বাইক রেলি। এদিন রাজ্য পুলিশের উদ্যোগে আয়োজিত এই বাইক মিছিল পশ্চিম জেলা থেকে রওনা দিয়ে সিপাহীজলাতে গিয়ে সমাপ্ত হয়। সকালে উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে সবুজ পতাকা নেড়ে সচেতনতামূলক এই বাইক মিছিলের সূচনা করেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মিছিলে অংশগ্রহণকারী পুলিশ কর্মীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য