Friday, March 13, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের সমবায় ক্ষেত্রে এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করে চলেছে ত্রিপুরা রাজ্য...

রাজ্যের সমবায় ক্ষেত্রে এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করে চলেছে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক – মুখ্যমন্ত্রী

ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। আগরতলা টাউন হলে আয়োজিত একদিনের এই বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও ছিলেন ব্যাংকের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিকরা। বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন রাজ্যের বিভিন্ন ল্যাম্পস এবং প্যাক্সের প্রতিনিধিদের হাতে ঋণের মঞ্জুরীপত্র এবং মাইক্রো এটিএম তুলে দেওয়া হয়। এছাড়া ব্যাংকের পক্ষ থেকে এদিন মুখ্যমন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকার অর্থ রাশির চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন গ্রাম উন্নত না হলে দেশ উন্নতি হতে পারে না। তাই গ্রামকে উন্নত করার লক্ষ্যেই নতুন দিশা নিয়ে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। আর কেন্দ্রের দেখানো পথকে অনুসরণ করেই কাজ করছে রাজ্য সরকার। ত্রিপুরা সরকার ও সমবায়ের মাধ্যমে উন্নতি লক্ষ্যে কাজ করছে। রাজ্যের সমবায় ব্যাংক যেভাবে রাজ্যের সমবায় ক্ষেত্রে এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা নিয়ে কাজ করে চলেছে তা প্রশংসার দাবি রাখে। এই উন্নতির ধারাবাহিকতা আগামীদিনেও বজায় রাখতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য