রাজ্যের ভালো ভালো স্কুলগুলি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় চলে যাওয়ায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে এ বছর প্রীতি তালিকায় গ্রামাঞ্চলের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্হান করে নিয়েছে । এদিন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কৃতীদের সাথে আলাপচারিতা শেষে এই অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরো জানান প্রাইভেট টিউশন বন্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে প্রয়োজনে শিক্ষাবিদদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকের ব্যবস্থা করা হবে।মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন তাদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী প্রিতিরা ভবিষ্যৎ জীবনেকে কোন বিষয়ে পড়াশোনা করতে চায় সে সম্পর্কে অবগত হন, তিনি এদিন মহাকরণের কনফারেন্স হলে এই ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা হয় পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান বিদ্যাজ্যোতি প্রকল্পে রাজ্যের বেশ কিছু ভালো ভালো বিদ্যালয় সিবিএসসির আওতায় চলে গেছে এর ফলেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার ফলাফলে গ্রামের বিদ্যালয় ছাত্রছাত্রীরা কৃতি তালিকায় উঠে এসেছে।প্রীতিদের অনেকেরই প্রাইভেট টিউটর ছিল এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান প্রাইভেট টিউশন ছাত্রছাত্রীদের উপর একটা বাড়তি চাপ সৃষ্টি করে এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সময়ে রাজ্যে শিক্ষাবিদদের নিয়ে প্রশাসন বৈঠকের আয়োজন করবে।এদিন মহাকরনের কনফারেন্স হলে আহত এই ভিডিও কনফারেন্সে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন ।



