ঘটনার বিবরনে জানা যায়, একটি বাইক চাকমাঘাটের দিক থেকে আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে তেলিয়ামুড়ার দিকে আসার পথে মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আসা মাত্রই আচমকাই অপর দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়ে দুটো বাইকই। এতে গুরুতর আহত হয় দু’জন। জানা যায় তারা দুজন একই বাইকের মধ্যে ছিল। পরবর্তীতে এলাকার লোকজন এই দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের, দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তরিঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা যায়, আহত ওই দুজনের নাম বিজয় কুমার কর এবং শান্তি দাস। বর্তমানে আহত ওই দুজনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে।।



