Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদআলোর উৎসব দীপাবলি কে কেন্দ্র করে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আলোর উৎসব দীপাবলি কে কেন্দ্র করে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা


সমগ্র দেশ জুড়ে উৎসবের মরশুম চলছে । শারদীয়া, কোজাগরী লক্ষ্মী পূজোর পর এবার দ্বার গোড়ায় এসে কড়া নাড়ছে আলোর উৎসব শুভ দীপাবলি। আর হাতে গোনা কয়েকটা দিন পরে আলোর উৎসবের দামামা বেজে উঠবে। আলোর রোষনাই ঝলমল করে উঠবে গোটা দেশের সাথে এ রাজ্যোও । এরই অঙ্গ হিসেবে মূর্তি পাড়াতেও মৃৎ শিল্পীরা ব্যাস্ত প্রতিমা তৈরি করার জন্য । হাতে সময় কম, তাই নাওয়া খাওয়া ভুলে মৃৎশিল্পীরা চরম ব্যাস্ততার সঙ্গে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন।
মূর্তি পাড়ায় গিয়ে কথা হচ্ছিল মৃৎশিল্পী বাবুল রুদ্রপালের সঙ্গে কথা প্রসঙ্গে তিনিই জানান,,, অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরি করার জন্য অর্ডার ও বেশি পেয়েছেন । কিন্তু প্রতিমা তৈরি করার জন্য আনুষাঙ্গিক জিনিস গুলি অর্থাৎ বাঁশ,খড়, সহ বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটেছে । মাটি ও পাওয়া যায় না । উপরন্ত শ্রমিকের সমস্যা রয়েছে। প্রতিমা তৈরি করার জন্য টাকা দিয়েও শ্রমিক পাচ্ছে না মৃৎশিল্পীরা । অপরদিকে প্রতিমা তৈরীর বিভিন্ন সামগ্রী মূল্যবৃদ্ধি ঘটলেও প্রতিমার মূল্য বৃদ্ধি পায়নি। তবে এই পেশায় আয় উপার্জন কম । সংসার চালানো দুষ্কর । ফলে এই পেশা থেকে অনেক মৃৎশিল্পী মুখ ফিরিয়ে নিয়েছে । আয় উপার্জন কম থাকার কারণে নতুন প্রজন্মের যুবক’রা এই পেশাতে যুক্ত হতে চাই না।
অন্যদিকে এ বছর করুণা ভাইরাসের দাপাদাপি না থাকার কারণে তেলিয়ামুড়ার কালীপুজোর সংখ্যা বাড়লেও মৃৎ শিল্পীদের আয় উপার্জন বৃদ্ধি পায়নি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য