Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদফের জাতীয় সড়কে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন। ঘটনা, তেলিয়ামুড়া মহকুমার...

ফের জাতীয় সড়কে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন। ঘটনা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন আসাম-আগরতলা জাতীয় সড়কের ১৮ মুড়া পাহাড়ের ৩৫ মাইল এলাকায়

সংবাদে জানা গেছে, ছাওমনু থেকে একটি গাড়ি আগরতলার দিকে যাত্রী নিয়ে আসছিল। গাড়িটি মুঙ্গিয়াকামি থানাধীন আঠারমুড়া পাহাড়ের ৩৫ মাইল এলাকায় আসতেই অপর দিক থেকে আসা একটি ১২ চাকা দূরপাল্লা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গাড়িতে থাকা তিনজন আহত হয়। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তিনজনের মধ্যে অমিত্র রিয়াং অবস্থা গুরুতর হওয়াতে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। যদিও লরির চালক এবং সহচালক পালিয়ে যেতে সক্ষম হয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য