আমরা বিগত ৪৭ বছর ধরে শারদীয়া উৎসব দুর্গাপূজা করে আসছি জাঁকজমকপূর্ণভাবে। তাই এ বছর ও কোন ব্যতিক্রম না রেখে আমরা পুজো করার জন্য ব্রতী হয়েছি দর্শনার্থীদের আনন্দ প্রদান করার জন্য । কথাগুলো বললেন তেলিয়ামুড়া শহরের বনেদি ক্লাব বলে পরিচিত রাজদূত ক্লাবের পুজো কমিটির সম্পাদক আশুতোষ দেব । এবছরের পুজো প্যান্ডেলের থিম কেদারনাথের মন্দির । কেদারনাথ মন্দিরের আদলে পুজোর প্যান্ডেল তৈরি করা হচ্ছে এবং প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃতশিল্পী । পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয় শারদীয়া পূজোকে সামনে রেখে বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে । ওই সব কর্মসূচি গুলি মধ্যে রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ, বৃক্ষরোপ সহ অন্যান কর্মসূচি । পুজো কমিটির সম্পাদক আশুতোষ দেব জানান,, এবারে তাদের পুজোর বাজেট প্রায় ৮ লাখ টাকা । বিগত দুইটি বছর করোনাভাইরাসের দাপাদাপি থাকার কারনে জাঁকজমক পূর্ণ ভাবে শারদীয়ার দুর্গাপূজো অনুষ্ঠিত করতে পারেনি । কেবল নিয়ম রক্ষার তাগিদে পুজো করা হয়েছিল ওই সময় । কিন্তু এ বছর করোনা ভাইরাসের তেমন কোন প্রকোপ নেই । তাই এ বছর জাঁকজমক পূর্ণভাবে পুজো করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুসারে পূজোর দিনগুলিতে দর্শনার্থীদের অফুরন্তভাবে আনন্দ প্রদান করা হবে । তার জন্য এই ক্লাবের পুজো কমিটি সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত রূপে নিয়ে যাচ্ছে ।



