Sunday, April 5, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবক্সনগর ও তেলিয়ামুড়ায় সাংবাদিক নিগ্রহে ক্ষোভ, তদন্তের অগ্রগতি খতিয়ে দেখল জেডিইউটি

বক্সনগর ও তেলিয়ামুড়ায় সাংবাদিক নিগ্রহে ক্ষোভ, তদন্তের অগ্রগতি খতিয়ে দেখল জেডিইউটি

সম্প্রতি রাজ্যের একাধিক স্থানে তিনজন সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জার্নালিস্টস ডেভলাপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা (জেডিইউটি)৷

বক্সনগরের সাংবাদিক প্রভাত ঘোষ এবং তেলিয়ামুড়ার সাংবাদিক হিরন্ময় রায় ও নরেন চক্রবর্তী দুস্কৃতিদের হাতে আক্রান্ত হয়েছেন৷ এই তিনজন সাংবাদিকের সাথে দেখা করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন জেডিইউটি-র একটি প্রতিনিধি দল৷

রবিবার জেডিইউটি-র প্রতিনিধি দলটি কলমচৌড়া থানায় যায়৷ সেখানে স্থানীয় এসডিপিও এর সাথে হামলার ঘটনার ব্যাপারে দায়ের করা মামলার অগ্রগতি সম্পর্কে অবহিত হন৷ এসডিপিও জানিয়েছেন, তদন্ত চলছে৷ সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে৷ অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে৷ তবে, অভিযুক্ত পালিয়ে আত্মগোপন করে আছে৷ এসডিপিও আশ্বস্থ করেছেন দু’য়েকদিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হবে৷

উল্লেখ্য, সাংবাদিক প্রভাত ঘোষ সম্প্রতি বক্সনগর এলাকায় এক দুস্কৃতির হাতে আক্রান্ত হন৷ তাঁকে লোহার রড দিয়ে বেধড়কভ মারধর করা হয়েছে৷ মাথায় গুরুতর আঘাত পায়৷ বর্তমানে সাংবাদিক প্রভাত ঘোষ জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার পরপরই বক্সনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷

অন্যদিকে, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামীতে বন্য হাতির আক্রমণের ঘটনায় মৃত্যুর প্রতিবাদে কিছু গ্রামবাসী শনিবার জাতীয় সড়ক অবরোধ করেছিলেন৷ সেখানে একাংশ জনতা উত্তেজনাকর পরিস্থিতির সুযোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়া দু্‌ই সাংবাদিক হিরন্ময় রায় এবং নরেন চক্রবর্তীকে আক্রমণ করেন৷ তাতে ওই দুই সাংবাদিক জখম হন৷

এই ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছে জেডিইউটি৷ সংগঠনের একটি প্রতিনিধি দল রবিবার বিকালে তেলিয়ামুড়ার এসডিপিও-র সাথে সাক্ষাৎ করে৷ হামলার ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আক্রমণকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়৷ এসডিপিও জানিয়েছেন, ওইদিনের ঘটনায় পুলিশ একটি মামলা নিয়েছে এবং দোষীদের সনাক্ত করে শীঘ্রই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে৷

জেডিইউটি সাংবাদিকদের উপর ক্রমাগত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই ধরনের অপরাধের সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে৷ পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য