Sunday, April 5, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদশান্তিরবাজারে নদীর জলে ডুবে মৃত্যু এক কিশোরের

শান্তিরবাজারে নদীর জলে ডুবে মৃত্যু এক কিশোরের

স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেল এক কিশোর ।তার নাম শুভম দাস ,বয়স ১৫ বছর। ঘটনা রবিবার দুপুরে শান্তিরবাজার মহকুমার মহা মুনি রোডের বুদ্ধমন্দির সংলগ্ন এলাকায়। ঘটনা কে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেল এক কিশোর। তার নাম শুভম দাস ।ঘটনা রবিবার দুপুরে শান্তির বাজার থানাধীন মহা মুনি রোডের বুদ্ধমন্দির সংলগ্ন এলাকায় ।এদিন দুপুরে এলাকারই বন্ধুদের সাথে নদীর জলে স্নান করতে নামে সে ।স্নান করতে করতে একসময় নদীর গভীর জলে তলিয়ে যায় সে ।অন্যান্য বন্ধুরা শুভম কে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে ছুটে আসেন এলাকাবাসী ।খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। এলাকাবাসী এবং দমকলকর্মীরা নদীর জলে তল্লাশি চালিয়ে শুভমের নিথর দেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান ।জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা শুভম দাসকে মৃত বলে ঘোষণা করেন ।এদিন শান্তিরবাজার ফায়ার স্টেশনের এক আধিকারিক এই সংবাদ জানান।

জানা গেছে শান্তিরবাজার এলাকায় শুভমদের বাড়ি। এই মর্মান্তিক ঘটনায় শান্তিরবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য