Monday, March 30, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই বাচাই বাড়ি এলাকার ৯ নং আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের বিজেপি...

খোয়াই বাচাই বাড়ি এলাকার ৯ নং আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে যোগদান সভার ৩৫১পরিবারের ১১১২ জন ভোটার তিপরা মথা থেকে বিজেপিতে যোগ দান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮ শে মার্চ……আসন্ন এ ডি সি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনি প্রচার ব্যাপক ভাবে শুরু করে দিয়েছে।এরই সাথে তাল মিলিয়ে ২৬ আশারাম বাড়ি মন্ডলের উদ্যোগে শনিবার বিকেলে ৯ নং আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের সমর্থনে খোয়াই বাঁচাই বাড়ির কমিউনিটি হলে বিজেপি দলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়েছে। উক্ত যোগাযোগ সভায় উপস্থিত ছিলেন ৯ নং আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের প্রার্থী অনন্ত দেববর্মা, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা, সংগঠন মন্ত্রী সমির ওরং ,আশারাম বাড়ির মন্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা, জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা।এই দিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মঞ্চে উপস্থিত নেতৃত্বরা। এই যোগদান সভায় আশারামবাড়ী ও হালাহালি কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী অনন্ত দেববর্মার সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন কেন্দ্র থেকে সংগঠন মন্ত্রী সমীর ওরাং , ও মন্ত্রী বিকাশ দেববর্মা । এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন তাদের এই নির্বাচনী প্রচারকে ভন্ডুল করতে প্রথমে তাদের সমর্থকদের এই যোগদান সভায় আসতে বাধা প্রদান প্রদান করে বিভিন্ন জায়গায়। এরপর এই এলাকার তিপর মথা দলের প্রার্থী প্রসমিত দেববর্মা যোগদান সভায় এসে তাদের হুমকি দেয় তাদের অনুষ্ঠান বন্ধ করার জন্য বলে অভিযোগ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।এরপর তিনি বলেন এই সব করে বিজেপি দলের প্রার্থী অনন্ত দেববর্মাকে ঠেকানো যাবে না।বিপুল সংখ্যক ভোটে তিনি জয়ী হবেন। শুধু তাই নয় এই নির্বাচনে সবগুলো আসন থেকে তিনি সব থেকে বেশি ভোটে জয়ী হবেন অনন্ত দেববর্মা বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।আজ দলে দলে মানুষ তিপরা মথা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন কেন ? কারন এই দলের মধ্যে শৃঙ্খলাতা নেই। রাজার ইসারায় উনার দলের কর্মীরা নেচে চলেছে।একটা সময় রাজা উনার দলের সমর্থন পেতে সব জায়গায় বলে বেরিয়েছেন পয়লা জাতি উলু পার্টি এই বলে প্রচার করছে।এখন আর সেই ডায়লগ দেয়না এখন শুধু থানছা থানছা করে বেড়ায়। মথা দলের মধ্যে কোন ধরনের নিয়ম শৃঙ্খলা নেই যখন যা খুসি বলে বেড়াচ্ছে।একটা সময় এই মথা দলের কর্মীরা রাজার কথায় চলত।আর চলতে গিয়ে দেখতে পায় দলের সুপ্রীমোই নিজের কথায় অবিচল থাকতে পারেন না। তাতে দলের কর্মীরা বুঝেগেছে এই দলের কোন ভবিষ্যৎ নেই।য়ার জন্য এই দল করছে সেই দলের নেতাই তার দলের কর্মীদের সাথে দ্বিচারিতা করছে।এতে করে তাদের কোন লাভ হচ্ছে না একতরফা দলের সুপরিমোরই সোনায় সোহাগা।তাই তারা এখন এই মথা দল থেকে বেরিয়ে আসাছে। এই নির্বাচনে বিজেপি সবগুলো আসন পাবে কারন মথা দলের কর্মিরাই তাদের দলের প্রার্থীদেরকে ভোট দেবেনা। আজ পর্যন্ত এ ডি সি তে কিছুই করেনি।এবার বিজেপি দল নির্বাচনে জয়ী হয়ে দেখিয়ে দেবে কিভাবে এ ডি সির উন্নয়ন করতে হয়।আর এক মাত্র এই উন্নয়ন বিজেপি দলের পক্ষেই সম্ভব তাই এবার মথা দলের হার নিশ্চিত।আর তারা হেরে যাবে বলেই এই ধরনের সন্ত্রাস করে চলেছে। অন্যদিকে প্রার্থী অনন্ত দেববর্মা ও মন্ত্রী বিকাশ দেববর্মা সুরে একই কথা বলেন। তিনি এও বলেন মথা দলের নেতৃত্বদের মধ্যে যেমন দন্দ তৈরি হয়েছে তেমনি দলের কর্মীরা এখন ইনডিসিসনে ভুগছেন।যে রাজার কথায় তার মিলাতে গিয়ে আসলে তারা কিছুই পায়নি বরং সবকিছু থেকে সব দিক দিয়ে তারা আজ বঞ্চিত।আর হবেনা কেন দলের সুপ্রিমো তাদের দলের কর্মী সমর্থকদের নিজের স্বার্থে শুধু ব্যাবহার করে চলেছেন।এতে করে দলের কর্মীরা আজ ডিপ্রাইভ। শেষে প্রার্থী অনন্ত দেববর্মা দেববর্মাকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান তিনি।এই এই দিন যোগদান সভার তিপরা মথা দল থেকে ৩৫১ পরিবার ১১১২ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরন করে নেন এই যোগদান সভায় উপস্থিত সমস্ত নেতৃত্বরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য