বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৪শে মার্চ.…এ ডি সি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে খোয়াই মহকুমাশাসক এর কাছে মনোনয়ন পত্র দাখিল করল আ ই পি এফ টি ও কংগ্রেস দল।এই দিন উভয় দল মিছিল করে তাদের মনোনয়নপত্র জমা করতে আসেন।।৯ নং আসন আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের জন্য কংগ্রেস দলের প্রার্থী হলেন প্রনব দেববর্মা এবং ১২ রামচন্দ্র ঘাট আসনের প্রার্থী হলেন অমলেন দেববর্মা। অন্যদিকে ১২ রামচন্দ্র ঘাট এলাকার আই পি এফ টির প্রার্থী হলেন স্বপন দেববর্মা।এরা সবাই এ আর ও তথা খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার এর কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। এই নির্বাচনকে সামনে রেখে উভয় দল আশাবাদী নির্বাচনে জয়লাভের জন্য। অন্যদিকে তার এও বলেন নির্বাচনে যেই জয়লাভ করুকনা কেন তার সবকিছুই নির্ভর করে গন দেবতাদের উপর।তারাই বুঝবে কাকে জয়ের স্বাদ পাইয়ে দিবেন। প্রত্যেক দলের বক্তব্য তাদের লড়াইটা তাদের বিপরীত দলের বিরুদ্ধে।কারন বিভিন্ন দল বিভিন্ন মতাদর্শে কাজ করে থাকে।তাই জনগনের স্বার্থেই সব দল আগামী নির্বাচনে জয়ী হয়ে এসব এলাকার মানুষের জন্য কাজ করতে চান।



