বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩ শে মার্চ…..বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৭ সালে বসন্ত উৎসবের সুচনা করেছিলেন কলকাতার বোলপুরের শান্তিনিকেতনে। বসন্ত উৎসব মানে রঙের উৎসব। রবিবার খোয়াই মহকুমা ভিত্তিক এই বসন্ত উৎসবটি আয়োজন করেন খোয়াই কালচারাল সেল এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে। এই অনুষ্ঠিটি অনুষ্ঠিত হয় খোয়াই এর সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে। এই দিন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অনুকুল দাস খোয়াই পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নিবাস সাহা, কালচারাল সেলের নির্ঝর ভৌমিক এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের রঙের উৎসবে আবির দিয়ে রাঙিয়ে দেওয়া হয় এবং উত্তরীয় পরিয়ে বরণ করা হয় অতিথিদের। পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি অনুকূল দাস বিস্তারিত ভাবে এই বসন্ত উৎসবের বিষয়ে আলোচনা করেন। সবথেকে লক্ষণীয় বিষয় এই বসন্ত উৎসবে উপস্থিত হয়েছিলেন অগণিত খোয়াইয়ের স্থানীয় শিল্পীরা। আগত শিল্পীরা গান আবৃত্তির মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপন করেন। দীর্ঘ সময় পর্যন্ত বসন্ত উৎসবে খোয়াইয়ের স্থানীয় শিল্পীরা বিভিন্ন সংগীত এবং আবৃত্তি পরিবেশন করেছেন। এবং উপস্থিত অগণিত ছোট ছোট শিল্পীরা সুন্দর ভাবে নৃত্য পরিবেশন করেছেন সব মিলিয়ে খোয়াইয়ের সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে রবি ঠাকুরের গান আবৃত্তিতে। এবং বিভিন্ন যায়গা থেকে আগত কচিকাঁচারা বিভিন্ন রং বেরংএর সাজ পোশাক পরে তাদের নৃত্য পরিবেশন করতে দেখা যায়।



