Monday, March 23, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই অটল মনোহর কমিনিউটি হলে অনুষ্ঠিত হয়ে গেল ই রিক্সা মজদুর সংঘের...

খোয়াই অটল মনোহর কমিনিউটি হলে অনুষ্ঠিত হয়ে গেল ই রিক্সা মজদুর সংঘের এক দিবসিয় সন্মেলনে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২শে মার্চ…….রবিবার দুপুর ১২ ’টায় খোয়াই মহাদেবটিলা স্থিত অটল মনোহর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত খোয়াই ই-রিক্সা মজদুর সংঘের একদিবসীয় প্রতিনিধি সম্মেলন।এই সম্মেলনের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস‚। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি‚এম‚এস‚ খোয়াই জেলার সম্পাদক রাজেশ ঘোষ।সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস‚ সম্পাদক মাধব চক্রবর্তী‚ খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্ম্মা‚ খোয়াই মণ্ডল সম্পাদক রঞ্জন দাস‚ অনিমেষ নাগ‚ বি‚এম‚এস‚ ত্রিপুরা প্রদেশের কার্যকরী সদস্য ভ্রমর দাস উপস্থিত ছিলেন।এই সম্মেলনের পৌরহিত্য করেন খোয়াই ই-রিক্সা মজদুর সংঘের সভাপতি সমীর দাস। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই টি‚আর‚কে‚এস‚ নেতৃত্ব অশোক দাস‚ অমিত দাস‚ সৌর প্রতিম শর্ম্মা‚ বিশিষ্ট সমাজসেবক সুরজিৎ বরুয়া‚ সুশান্ত দেবনাথ প্রমুখরা। সম্মেলনের শুরুতেই অতিথিদের গ্রামবাংলার চিরাচরিত প্রথামত গামছা পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।এর পর মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অতিথিরা সবাই মিলে সম্মেলনের শুভসূচনা করেন।এরপর অতিথিরা সবাই দত্তপন্থ বাপুরাও ঠ্যাংড়ে জী‚ ভারতমাতা ও দেবশিল্পী বিশ্বকর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। খোয়াই ই-রিক্সা মজদুর সংঘের পতাকা উত্তোলন করেন সংঘটনের সভাপতি সমীর দাস।তারপরে উপস্থিত সকলে মিলে শ্রমিক গীত পরিবেশন করেন এবং শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই ই রিক্সা মজদুর সংঘের প্রস্তুতি কমিটির কনভেনার নান্টু কুঁড়ি।পরে একে একে সবাই বক্তব্য রাখেন সম্মেলনটি পরিচালনা করেন খোয়াই টি‚আর‚কে‚এস্‚ এর সাংস্কৃতিক সম্পাদক সৌর প্রতিম শর্ম্মা। এই দিন সম্মেলনে আয়োজকদের তরফে খোয়াই ই রিক্সা মজদুর সংঘের ১৬ জন কার্যকর্তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এর পরে বি‚এম‚এস‚ খোয়াই জেলার সম্পাদক রাজেশ ঘোষ খোয়াই ই-রিক্সা মজদুর সংঘের ২৫ জনের একটি নবগঠিত কমিটি তৈরী করা হয়।এই নবগঠিত কমিটির সভাপতি হন সমীর দাস ও সম্পাদক বিজিত দাস নির্বাচিত হন। সবশেষে সম্মেলনের সভাপতি সমীর দাস সংক্ষিপ্ত বক্তব্য রাখার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এই দিন প্রতিনিধি সম্মেলনে ৬০০ জনের উপর ই-রিক্সা মজদুর উপস্থিত ছিলেন। তাতে এই সম্মেলনটিতে হল ভর্তি দর্শক-শ্রোতাদের উজ্জ্বল উপস্থিতি ও অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে সর্বতোভাবে সফল হয়ে উঠে ই রিক্সা মজদুর সংঘের সম্মেলনটি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য