Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদঝড় বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার দুপুরে ত্রিপুরা রাজ্য স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে...

ঝড় বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার দুপুরে ত্রিপুরা রাজ্য স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে সি পি আই এম দলের সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করল এ আর ও এর কাছে

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২০শে মার্চ….রাজ্যে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ মার্চ ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে।তাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় শুক্রবার খোয়াইতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়ন দাখিল করল সি পি আই এম দলের সমর্থিত প্রার্থীরা। শুক্রবার দুপুরে খোয়াই সি পি আই এম এর অঞ্চল কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অবশেষে খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। দলের পক্ষ থেকে জানানো হয় এই দিন যে দুই জন সি পি আই এম দলের পক্ষ থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন এরা হল চাম্পাহর ও আশারবাড়ি কেন্দ্র থেকে করিম দেববর্মা এবং রামচন্দ্রঘাট ও হালালি কেন্দ্র থেকে সমরেশ দেববর্মা প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। পরে প্রার্থীরা খোয়াই জেলার জেলাশাসক তথা আর ও নির্মল কুমারের হাতে তাদের মনোনয়নপত্র তুলে দেন। দেখা গেছে এই দিন দুপুর মনোনয়ন পত্র দাখিল করার আগে এই দিনে দুপুর ১২টা ৩০ মিনিটে মিছিলটি শুরু হয় জেলা শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে।এর আগে বেলা এগারোটার মধ্যেই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে জাতি উপজাতি অংশের মানুষজন সহ পার্টির সর্বস্তরের নেতা কর্মীরা সি পি আই এম র খোয়াই জেলা কার্য্যালয়ে এসে জড়ো হন। অন্যদিকে পার্টির নেতা কর্মীরাও আসেন কমলপুর মহকুমা থেকে।এই দিকে ঝড় বৃষ্টির মধ্যে মিছিলটি একে একে বনকর, নতুন টাউন হল রোড হয়ে রঞ্জন রায় সেতুর ওপর দিয়ে গিয়ে ভগিনী নিবেদিতা পার্ক ও জেলা হাসপাতাল রোড অতিক্রম করে নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ ঘুরে সুভাষপার্ক বাজার পরিক্রমা করে স্বামী বিবেকানন্দ সরণী হয়ে অফিসটিলায় গিয়ে মিছিলটি শেষ হয়। এই দিন মিছিলের প্রথম সারিতে বামফ্রন্টের মনোনিত প্রার্থীদের সাথে হাঁটেন সি পি আই এম এর খোয়াই জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিক,জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আলয় রায়, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত দেববর্মা, বিদ্যাচরণ দেববর্মা, নন্দলাল দেববর্মা, বিশ্বরঞ্জন দেববর্মা, মনোজ দাস, পার্টির কমলপুর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য অমর ভট্যাচার্য্য ও রণবিজয় দত্ত প্রমুখ।মিছিলের শুরু থেকে শেষ পর্য্যন্ত ছিল ঝড় বৃষ্টি।অবশেষে খোয়াই অফিসটিলার জমায়েত থেকে নেতৃবৃন্দকে সাথে নিয়ে রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক নির্মল কুমারের অফিসকক্ষে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বামফ্রন্টের দুই প্রার্থী তথা ৯আশারামবাড়ী ,হালাহালি কেন্দ্রের করিম দেববর্মা ও ১২রামচন্দ্রঘাট কেন্দ্রের সমরেশ দেববর্মা।
মনোনয়ন পত্র দাখিল করার সময়ে ঝড় বৃষ্টির মধ্যেই বাইরে এক জমায়েতে বক্তব্য রাখেন সি পি আই এম এর খোয়াই জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিক ও পার্টির কমলপুর মহকুমা সম্পাদক. অমর ভট্যাচার্য্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য