বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৭ই মার্চ……ঋতু পরিবর্তনের সাথে সাথে বর্তমান সময়ে বিভিন্ন দিন এবং বিভিন্ন সময়ে চলতে থাকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। এই কালবৈশাখী ঝরের তান্ডবে প্রচুর ক্ষয় ক্ষতি হয়ে থাকে বিভিন্ন এলাকাতে। দুর্যোগপূর্ণ পরিবেশ মোকাবেলা করার জন্য খোয়াই মহকুমা বাসীকে কিভাবে সুরক্ষা প্রদান করা যায় সেই বিষয় নিয়ে মঙ্গলবার সকালে খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা খোয়াই মহকুমার সাংবাদিকদের নিয়ে আলোচনার টেবিলে বসলেন। এই সাংবাদিক সম্মেলনে মহকুমা শাসক ছাড়া উপস্থিত ছিলেন ডি সি এম দীপঙ্কর সরকার ।মহকুমা শাসক মঙ্গলবার সকালে ওনার কার্যালয়ের উনার কক্ষে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলেন এই সময়ে কালবৈশাখী ঝড়ের তান্ডবে খোয়াই মহকুমা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে সাধারণ মানুষের। এই দুর্যোগপূর্ণ পরিবেশ থেকে কিভাবে রক্ষা করা যায় এর জন্য খোয়াই মহকুমা শাসকের উদ্যোগে বেশ কিছু দুর্যোগ পূর্ণ পরিবেশ মোকাবেলা করার জন্য বেশ কিছু পন্থা অবলম্বন করা হয়েছে। তিনি বলেন প্রথমেই কালবৈশাখী ঝড় শুরু হওয়ার সাথে সাথে পথ চলতি জনগণ যাতে করে নিজেদের সুরক্ষিত করার জন্য নির্দিষ্ট একটি সুরক্ষিত স্থানে চলে যান। পাশাপাশি ঝড় বৃষ্টির সময়ে বিদ্যুতের খুঁটি এবং কোন বড় গাছের নিচে যাতে সাধারণ জনগণ আশ্রয় না নেয় সে বিষয়ে বার্তা প্রদান করেন। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য মহকুমাম শাসকের পক্ষ থেকে আগামী দিন একটি মকডিলের ব্যবস্থা করবেন বলে জানান মহকুমা শাসক। পাশাপাশি একটি হেল্পলাইন খোলা হয়েছে যার নাম্বার হলো ১০৭৭ । কোন ধরনের বিপদ ঘটলে এই হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আবেদন রাখেন মহকুমা বাসির কাছে। তাছাড়া মহকুমা শাসকের পক্ষ থেকে বিদ্যুৎ, দুর্যোগ মোকাবিলার একটি দল , অগ্নি নির্বাপক দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন ধরনের লাইন ডিপার্টমেন্ট দেরকে এই দুর্যোগ মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে আহ্বান করা হয়েছে। পাশাপাশি এই ধরনের দুর্যোগ কালীন সময়ে সাধারণ জনগণ যেন ঘর থেকে না বের হন এর জন্য খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা খোয়াই বাসির প্রতি আন্তরিকভাবে আহ্বান রাখেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করতে এই সময়ে খোয়াই মহকুমা শাসকের সাংবাদিক সম্মেলন অনেকটা গুরুত্ব বহন করে বলে খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিমত।



